1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

চট্টগ্রামে বায়েজিদ লিংক রোডে চাকরির প্রলোভনে তরুণীকে গণধর্ষণ, আটক ১

  • সময় সোমবার, ২৫ জুলাই, ২০২২
  • ৯২২ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম প্রতিনিধিঃ

বন্দর নগরী চট্টগ্রামের বায়েজিদ-ফৌজদারহাট লিংক রোডে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী। গত শনিবার (২৩ জুলাই) রাতে সীতাকুণ্ড থানাধীন বায়েজিদ লিংক রোড দুই নম্বর ব্রিজের নিচে এ ঘটনা ঘটে। ঘটনার পর ভুক্তভোগী তরুণী জাতীয় জরুরি সেবা ৯৯৯- এ ফোন করে ধর্ষণের কথা জানালে আকবর শাহ থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনের একজনকে গ্রেপ্তার করে। ধর্ষণের শিকার ওই তরুণী বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি রয়েছেন। আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উল্লাহ আকবর বলেন, চাকরির প্রলোভন দেখিয়ে বসের সঙ্গে দেখা করানোর নাম করে চার দুর্বৃত্ত নিয়ে যায় তরুণীকে। সেখানেই সংঘবদ্ধ ধর্ষণের শিকার হন ওই তরুণী। ৯৯৯ এ অভিযোগ পাওয়ার পর আমরা হাসপাতালে গিয়ে ভুক্তভোগী তরুণীর সঙ্গে কথা বলি। পরবর্তীতে অভিযান চালিয়ে (২৫ জুলাই ) সোমবার সকালে ইমতিয়াজ হোসেন বাপ্পি, পিতা আমির হোসেন প্রকাশ আমির ড্রাইভার। নামে একজনকে আটক করলে ভুক্তভোগী ওই তরুণী অভিযুক্তকে শনাক্ত করেন। পরে জানতে পারি ঘটনা আকবর শাহ এলাকায় নয়, ঘটনা ঘটেছে সীতাকুণ্ড থানা এলাকায়। অভিযুক্ত চারজনের মধ্যে তিন জনের পরিচয় পাওয়া গেছে। গ্রেপ্তারকৃত বাপ্পী ছাড়া বাকি দুজন হলেন রিপন ও রাসেল। অভিযুক্ত এক জনের নাম পরিচয় জানা যায়নি। বাপ্পীকে আমরা সীতাকুণ্ড থানায় হস্তান্তর করেছি।বিশেষ সৃত্রে জানা যায়,বায়েজিদ লিংক রোডে পুলিশের সোর্স বা ফর্মারা বেপরোয়া হয়ে উঠেছে। সৃত্রে জানা যায়, মাদক ব্যবসায়ীদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা আদায় করে সোর্সরা। যেসব মাদক ব্যবসায়ী তাদের টাকা দিতে না চান তাদের পুলিশে সোপর্দ করে সোর্সরা। তাই মাদক ব্যবসায়ীরা কখনও কখনও পুলিশের চেয়ে কথিত সোর্সদের বেশি ভয় পান।স্থানীয়দের দেয়া তথ্য অনুযায়ী, বায়েজিদ লিংক রোডে বায়েজিদ থানা এলাকায় বাপ্পি পুলিশের অন্যতম প্রধান সোর্স হিসেবে কাজ করে। পুলিশের সোর্স পরিচয়ে দাপটের সঙ্গে অপরাধ কর্মকাণ্ড চালাচ্ছে।নাম প্রকাশ না করার শর্তে একজন ব্যবসায়ী জানান, এলাকায় সোর্স বাপ্পি পুলিশের চেয়েও বেশি দাপট দেখায়। মানুষের সঙ্গে যাচ্ছেতায় ব্যবহার করে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট