1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০২:২৪ অপরাহ্ন
শিরোনামঃ
মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী শানে সিরিকোটি (রহ:) শিক্ষা বৃত্তি পরীক্ষা উপকমিটির সভা অনুষ্ঠিত

সীতাকুন্ডের বারবকুন্ড এলাকায় সংঘটিত গণধর্ষণ মামলার প্রধান আসামীসহ ০২ জন আটক।

  • সময় শনিবার, ৩০ জুলাই, ২০২২
  • ৫৪০ পঠিত

পলাশ সেন:

ভুক্তভোগী ভিকটিম বিবাহিত ও তার দুটি সন্তান রয়েছে। ভিকটিম চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় হাশেমনগরে একটি ভাড়া বাসায় থাকেন। গত ২৩/২৪ দিন আগে ভিকটিমের স্বামী পুলিশ কর্তৃক আটক হয়ে জেল হাজতে আছে। এই কারনে বাদী তার সন্তানদের নিয়ে তার বাবার বাড়ী সীতাকুন্ড থানাধীন মুরাদপুরে চলে যায়। গত ২৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ সন্ধ্য আনুমানিক ১৯০০ ঘটিকায় ভিকটিম সংবাদ পান যে, কতিপয় দুস্কৃতিকারী তার বাসায় ঢুকে মালামাল বের করে নিয়ে যাচ্ছে। ভিকটিম সংবাদ পেয়ে এসে দেখেন দরজা খোলা এবং মালামাল এলোমেলো অবস্থায় আছে। আসামীরা তার বাসা থেকে আনুমানিক ১,৫০,০০০/- টাকার বিভিন্ন মালামাল নিয়ে যায়। ছিনিয়ে নেয়া মালামাল আনার জন্য ভিকটিম তার ভাগিনা ও ফুফাতো ভাই এর ছেলে সহ ২৮ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ দিবাগত রাত অনুমান ১২১৫ ঘটিকায় বাড়বকুন্ড ইউনিয়ন পরিষদ সংলগ্ন রাস্তার উপর পৌছলে দুস্কৃতিকারীরা ভিকটিম, তার ভাগিনা ও ফুফাতো ভাই এর ছেলেকে মারধর করতে করতে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড ইউনিয়নস্থ মকবুল রহমান জুট মিল সংলগ্ন রেল লাইনের একটি ঝুপড়ি ঘরে আটক রেখে ভিকটিকে জোরপূর্বক ধর্ষণ করে এবং তার ভাগ্নি ও ফুফাতো ভাইকে লাঠি দ্বারা মারধর করে। পরবর্তীতে আসামীরা ভিকটিমের ধর্ষনকালীন সময়ের ছবি তাদের মোবাইলে ধারন করে এবং অস্ত্রের ভয় দেখিয়ে রাত অনুমান ২ঘটিকায় পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার আগে আসামীরা তাদের তিনটি মোবাইল ফোন এবং নগদ ১০,০০০/- টাকা নিয়ে যায়। পরবর্তীতে ভিকটিমের বড়ভাই ঘটনাটি জেনে বাদীকে উদ্ধার করে সীতাকুন্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা করেন।

এ ঘটনায় ভিকটিমের বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় ০৪জন নামীয় এবং অজ্ঞাতনামা ০১ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় মামলা রুজুর পর থেকে একটানা অভিযান পরিচালনা করে এবং মামলা রুজুর ১৩ ঘন্টার মধ্যে মামলার প্রধান আসামী ধর্ষক মোঃ সাদ্দাম হোসেন ও ০৩ নং আসামী মোঃ জাহেদ @ মোস্তফা জাহেদকে গত ৩০ জুলাই ২০২২ খ্রিঃ তারিখ রাতে সীতাকুন্ড থানাধীন বাড়বকুন্ড মিজিপাড়া এলাকা থেকে গ্রেফতার করেন। জিজ্ঞাসাবাদে ধৃত আসামীরা বর্ণিত মামলার এজাহার নামীয় আসমী বলে স্বীকার করে।

উল্লেখ্য, সিডিএমএস পর্যালোচনা করে গ্রেফতারকৃত আসামী মোঃ সাদ্দাম হোসেন এর বিরুদ্ধে সীতাকুন্ড থানায় উল্লেখিত মামলা ছাড়াও মাদক, অস্ত্র, ডাকাতি, ছিনতাইসহ বিভিন্ন অপকর্মের সর্বমোট ০৬ টি মামলা পাওয়া যায়

গ্রেফতারকৃত আসামীর সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের নিমিত্তে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট