1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু উস্তাদ আলাউদ্দিন খাঁ স্মৃতির সারণি বেয়ে স্মারক হয়ে থাকা সেই বেবীট্যাক্সি —লায়ন মোঃ আবু ছালেহ্ সাতকানিয়ায় সরকারি দপ্তর ও স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে এডভোকেট শামিম আরা স্বপ্না

মাসিক অপরাধ কার্যক্রম মূল্যায়নে সিএমপি’র শ্রেষ্ঠ থানা বাকলিয়া

  • সময় শুক্রবার, ২০ জানুয়ারী, ২০২৩
  • ৫০১ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

ডিসেম্বর ‘২২ এর মাসিক অপরাধ কার্যক্রম মূল্যায়নে সিএমপি’র শ্রেষ্ঠ থানা হিসেবে বাকলিয়া এবং শ্রেষ্ঠ অফিসার হিসাবে বাকলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম পূরস্কৃত হয়েছেন।

বুধবার (১৮ জানুয়ারি) দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশ (সিএমপি) সদর দপ্তরের কনফারেন্স হলে সিএমপি’র ডিসেম্বর’২২ এর মাসিক অপরাধ কার্যক্রম পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেট্রোপলিট্রন পুলিশ (সিএমপি) কমিশনার কৃষ্ণ পদ রায়। এসময় সিএমপি কমিশনার তার বক্তব্যে নগরীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকায় সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং এ ধারা অব্যাহত রাখার জন্য সকল থানা ও মহানগর গোয়েন্দা বিভাগকে যৌথভাবে কাজ করার পরামর্শ দেন। তিনি সকল জোনের ডিসিদের মাদক ও ছিনতাই প্রতিরোধে অধিকতর তৎপর হতে নির্দেশ দেন। রুজুকৃত মামলা ও অভিযোগসমূহের দ্রুত ব্যবস্থা গ্রহণ করে পুলিশি সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন। এছাড়াও ট্রাফিক বিভাগকে আরো গতিশীল হওয়ার নির্দেশ দেন।

সভায় ডিসেম্বর মাসে অস্ত্র, মাদক ও চোরাইগাড়ি  উদ্ধার, আসামি গ্রেফতার ও ভালো কাজের জন্য বিভিন্ন ক্যাটেগরিতে সকল স্তরের ৩৪ জন পুলিশ সদস্যকে পুরষ্কারসহ নগদ অর্থ প্রদান করা হয়। ডিসেম্বর’২২ এ শ্রেষ্ঠ বিভাগ, শ্রেষ্ঠ সহকারী পুলিশ কমিশনার, শ্রেষ্ঠ থানা, শ্রেষ্ঠ ডিবি টিম, শ্রেষ্ঠ উপ-পরিদর্শক ও সহকারী উপ-পরিদর্শক, শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী, শ্রেষ্ঠ অস্ত্র উদ্ধারকারী, শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী হিসেবে পুরষ্কৃত হয়েছেন যথাক্রমে উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মোহাম্মাদ জসিম উদ্দিন, সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) আরিফ হোসেন, পুলিশ পরিদর্শক (বাকলিয়া থানা) মোহাম্মাদ আব্দুর রহিম, পুলিশ পরিদর্শক (ডিবি উত্তর) আরিফুর রহমান, এসআই রানা প্রতাপ বণিক ও পিএসআই আবু সাঈদ, ইপিজেড থানা, এসআই শাহাদাত হোসেন, আকবরশাহ থানা, এসআই মোঃ আব্দুল্লাহ, বায়োজিদ বোস্তামি থানা, এসআই মোঃ সাইফুল আলম, কোতোয়ালী থানা, এসআই রনি তালুকদার, সদরঘাট থানা, এসআই সজীব কুমার আচার্য, চকবাজার থানা, এএসআই এনামুল হক, আকবরশাহ থানা, এএসআই সোহেল আহমেদ, খুলশী থানা।

সভায় আরো উপস্থিত ছিলেন সিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সাল মাহমুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, উপ-পুলিশ কমিশনার (সদর) আব্দুল ওয়ারীশসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট