1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
হাজারো মানুষের উপস্থিতিতে বোয়ালখালীর সাবেক মেয়র আবুল কালাম আবুর দাফন শীঘ্রই আসছে বৃষ্টি দে’র কন্ঠে “দুর্গা এলো” বোয়ালখালী পৌরসভার সাবেক জনপ্রিয় মেয়র হাজী আবু কালাম আবু আল্লাহর জিম্মায় চলে গেছে। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক খোঁজখবর নিল ফটিকছড়ি জনকল্যাণ পরিষদ। সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন

খরনদ্বীপ মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত।

  • সময় সোমবার, ২৩ জানুয়ারী, ২০২৩
  • ৭০০ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

চট্টগ্রামের বোয়ালখালী খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসা ও এতিমখানার ১০১তম বার্ষিক সভা (২০২৩ইং) অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার ও শনিবার (২০,২১ জানুয়ারি) ২দিন ব্যাপী খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে এই সভায় প্রধান অতিথি হিসেবে নসিহত পেশ করেন আল জামেয়া ইসলামিয়া পটিয়া মাদ্রাসার প্রধান শায়খুল হাদীস ও অত্র মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ মুফতি আহমদুল্লাহ, খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার নবনিযুক্ত নির্বাহী পরিচালক মাওলানা আহমদ বিন সালামের পরিচালনায় মাহফিলের প্রধান বক্তা ছিলেন মুফতি ওবায়দুল্লাহ রফিক(ঢাকা), মাহফিলে কোরআন ও হাদিস থেকে আরও আলোচনা করেন চট্টগ্রাম মোজাহেরুল উলুম মাদ্রাসার শায়খুল হাদীস আল্লামা শাহ ক্বারী নুরুল্লাহ,মদুনাঘাট ইউনুছিয়া মাদ্রাসার পরিচালক আল্লামা শাহ শিহাব উদ্দিন,চকরিয়া বরইতলী আল জামেয়ার পরিচালক আল্লামা মোস্তফা নুরী, আল জামেয়া ইসলামিয়া আরবিয়া জিরি মাদ্রাসার সিনিয়র শিক্ষক আল্লামা হোছাইন আল মাহমুদ,বাঁশখালী উম্মুল ক্বোরা ইউনিভার্সিটির গবেষক ও মক্কা মোকাররমার তরজুমান পরিষদের সাবেক সদস্য মাওলানা ঈছা আমিনী মক্কীসহ প্রমূখ।
মাহফিলে প্রধান অতিথি আল্লামা শাহ আহমদুল্লাহ বলেন, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেক নর-নারীর উপর ফরজ। তাই মুসলমান নর-নরীর উচিৎ সর্বপ্রথম দ্বীনি শিক্ষা অর্জন করার পর দুনিয়াবি শিক্ষা অর্জন করা। এই সময় তিনি দ্বীনি ইলম শিক্ষা করার বিভিন্ন গুরুত্ব ও ফজিলত সম্পর্কে আলোচনা করেন।
সভায় কৃতিত্বের সহিত কুরআন শরীফ হিফযকারীদের পাগড়ী প্রদান করা হয়।
দেশ-জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত দিয়ে মাহফিলের কার্যক্রম সমাপ্তি ঘোষণা করেন খরনদ্বীপ এমদাদুল উলুম মাদ্রাসার নবনিযুক্ত নির্বাহী মুহতামিম তরুণ ইসলামিক বক্তা মাওলানা আহমদ বিন সালাম।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট