1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

এই ঈদে নির্মাতা এস.ডি.জীবন এর কামব্যাক!

  • সময় রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩
  • ৭৮৫ পঠিত

নিজস্ব প্রতিবেদক:

এই ঈদে কামব্যাক করছেন তরুণ নির্মাতা এস.ডি.জীবন। “সামাজিক মাধ্যমে সামাজিক নাটক” এই স্লোগানে দীর্ঘ বিরতির পর আবারো নির্মাণে ফিরেছেন তরুণ এই নির্মাতা। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান “জীবন প্রিয়া মিডিয়া”র ব্যানারে নির্মাণ কাজ করলেও এবার ফেইসবুক ও ইউটিউব চ্যানেল খুলেছেন “জীবন প্রিয়া ডিজিটাল” নামে। আর নতুন ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেল “জীবন প্রিয়া ডিজিটাল” এ প্রকাশিত হচ্ছে সামাজিক গল্প নির্ভর করে নির্মাণ করা নাটক। সম্প্রতি ঢাকার বিভিন্ন লোকেশনে বিভিন্ন নাটকের দৃশ্য ধারণ করেন তিনি। যা নিয়মিতভাবেই প্রকাশিত হচ্ছে তার “জীবন প্রিয়া ডিজিটাল” নামে ফেইসবুক পেইজ ও ইউটিউব চ্যানেলে।

দীর্ঘবিরতির পর কাজে ফেরা প্রসঙ্গে তরুণ নির্মাতা এস.ডি.জীবন বলেন,আসলে আমি নির্মাণের সাথে জড়িত ২০১০ সালে থেকেই। মাঝখানে বিভিন্ন ব্যক্তিগত কারণে নির্মাণ কাজ বন্ধ রেখেছিলাম। সময় বদলেছে,সময়ের সাথে সাথে প্রযুক্তিও বদলেছে। তাই, সময়ের সাথে নিজেকে গুছিয়ে নিয়ে আবারো নির্মাণ কাজ শুরু করলাম।

“জীবন প্রিয়া ডিজিটাল” সম্পর্কে তিনি বলেন, এখন সবার হাতে হাতে স্মার্টফোন,মানুষও এখন অনেক স্মার্ট,মানুষের হাতে সময় ও কম। ঘরে বসে টিভি দেখে এমন মানুষের সংখ্যা এখন হাতেগোণা।তাই, সময়ের সাথে তাল মিলিয়ে সামাজিক মাধ্যমে মানুষকে সামাজিক ম্যাসেজ ও বিনোদন দিতে আমি ছোট ছোট কিছু বাস্তবমুখী গল্প নিয়ে নাটক বানাচ্ছি, যেগুলোর ডিউরেশনও খুবই ছোট। যাতে করে মানুষ বোরিং না হয় এবং স্বল্প সময়ের মধ্যে একটা গল্পের মাধ্যমে একটা ম্যাসেজ পেয়ে যায়।

তিনি আরো বলেন, যেহেতু আমার শুরুটা ঢাকা থেকেই ছিলো, তাই কামব্যাকটাও ঢাকা থেকেই করেছি। তবে, যেহেতু আমি চট্টগ্রাম থাকি এবং চট্টগ্রামের প্রতি আমার একটা আলাদা ভালোলাগাও আছে, সেহেতেু আমি চট্টগ্রামের কিছু তরুণ-তরুণী সহ অভিনয়ে আগ্রহীদের সুযোগ দিতে চাই।

যদি কেউ অভিনয়ে আগ্রহী থাকে তাহলে নির্মাতার সাথে যোগাযোগ করতে পারেন।

“জীবন প্রিয়া ডিজিটাল”এ প্রকাশিত ও এস.ডি.জীবন এর নির্মিত নাটকগুলো দেখতে এই লিঙ্কে ক্লিক করুন : https://www.facebook.com/jibonpriyadigitalbd

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট