1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৫:৪০ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ১১৪ তম আবদুল জব্বারের বলিখেলার চ্যাম্পিয়ন কুমিল্লার শাহজালাল বলি

  • সময় মঙ্গলবার, ২৫ এপ্রিল, ২০২৩
  • ৭২৭ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের জব্বারের বলীখেলায় ১১৪ তম আসরে চ্যাম্পিয়ন হলেন কুমিল্লার শাহাজালাল বলী। আজ মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেলে চকরিয়ার জীবন বলীকে হারিয়ে তিনি চ্যাম্পিয়ন হন। মাত্র ১ মিনিট ৫ সেকেন্ডের  লড়াইয়ে শাহ জালালের কাছে হার মানেন জীবন।

জীবনকে হারিয়ে চ্যাম্পিয়ন হতে পেরে দারুণ খুশি শাহাজালাল। চ্যাম্পিয়ন হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, ‘খুবই ভালো লাগছে। স্বপ্ন ছিল চ্যাম্পিয়ন হব। অবশেষে চ্যাম্পিয়ন হতে পেরে খুব আনন্দ লাগছে।’

এর আগে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হয় গতবারের চ্যাম্পিয়ন চকরিয়ার তরিকুর ইসলাম জীবন ও খাগড়াছড়ির সৃজন চাকমা। প্রায় ১১ মিনিট ৩৬ সেকেন্ড লড়াইয়ে জীবন বলীর কাছে পরাজিত হয় সৃজন বলী।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে আনোয়ারার আব্দুন নুরের মুখোমুখি হয় গতবারের রানারআপ কুমিল্লার শাহ জালাল বলী। দুই জনের এ লাড়াই চলে মাত্র ১ মিনিট ২৬ সেকেন্ড। এতে শাহজালাল বলীর কাছে পরাজিত হয় আব্দুন নুর বলী।

এর আগে বিকেল ৪ টায় লালদীঘি ময়দানে মঙ্গলবার (২৫ এপ্রিল) বিকেল পৌনে ৪টায় বলী খেলার উদ্বোধন করেছেন নগর পুলিশ কমিশনার কৃষ্ণ পদ রায়। এতে প্রধান অতিথি ছিলেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট