1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

JPL-2023 ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে

  • সময় সোমবার, ১ মে, ২০২৩
  • ৮২২ পঠিত

আবদুল মামুন ফারুকী :

টইটং বটতলী জুমপাড়া কিং স্পোর্টস ক্লাব কর্তৃক আয়োজিত JPL-2023 স্বর্ণের আংটি যুক্ত কাপ ক্রিকেট টুর্ণামেন্ট এর ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ২৮ এপ্রিল(শুক্রবার) বিকাল ৩টায় পেকুয়া উপজেলার টইটং বটতলী জুমপাড়া স্টেশন সংলগ্ন মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। এম এ এইচ আল মামুন এর পরিচালনায় মাদক-সন্ত্রাসমুক্ত থাকি, খেলা-ধুলায় যুক্ত থাকি শ্লোগানে ঈদের আনন্দে মেতে উঠে মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশ বনাম চাচা-ভাতিজা সুপার পাওয়ার একাদশ নামের দু’টি দল উক্ত ফাইনাল খেলায় অংশ নেন। খেলায় টস জিতে মাঠে নেমে চাচা ভাতিজা সুপার পাওয়ার একাদশ ৬ উইকেট হারিয়ে ১৫ ওভারে রান সংগ্রহ করেন ১৯৭ এবং প্রতিপক্ষ দলকে ১৯৮ রানের টার্গেট ছুড়ে দেন।
অন্যদিকে মা আমেনা মায়ের দোয়া স্পোর্টস একাদশ সব উইকেট হারিয়ে ১০ ওভারে সংগ্রহ করেন মাত্র ৭৯ রান।
অবশেষে ম্যাচ জিতে চ্যাম্পিয়ন হয় চাচা-ভাতিজা সুপার পাওয়ার একাদশ। খেলায় ১০৮ রান করে ম্যান অব দ্যা ম্যাচ জয়ী হন চাচা-ভাতিজা সুপার পাওয়ার একাদশের সহ অধিনায়ক নুরুল কবির। খেলায় ম্যান অব দ্যা সিরিজ জয়ী হন অধিনায়ক মুহাম্মদ পারভেজ মোশাররফ ইমন এছাড়া টুর্ণামেন্টে সর্বোচ্ছ উইকেট ও সর্বোচ্ছ রান সংগ্রহ করেন এই অধিনায়ক।
এসময় ফাইনাল ম্যাচ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া চৌমহনী স্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী হোছাইন রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুইছড়ি বিটকর্মকর্তা ফখরুল ইসলাম, সাংবাদিক ও সমাজকর্মী আবদুল মামুন ফারুকী, টইটং ১নং ওয়ার্ড এর সাবেক এমইউপি আবুল কাশেম, ক্লাবের প্রধান উপদেষ্টা আব্দুল জলিল, উপদেষ্টা জমির হোছাইন, ভয়েস ওয়ার্ল্ড পেকুয়া প্রতিনিধি ফারুকুল ইসলাম প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট