1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু লায়ন্স জেলা ৩১৫-‌বি৪ এর ক্লাব অ‌ফিসার্স স্কু‌লিং প্রোগ্রাম ‌সমাপ্ত আল বিরুনী এডুকেশন জোনে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পাহাড়তলী নোয়াপাড়া সমাজ, মাদক ব্যবসায়ীদের এলাকা ছাড়ার হুশিয়ারি  চট্টগ্রামের ৬৮ কারিগরি প্রতিষ্ঠানের পাঠদান অনুমোদন বাতিল হতে চলছে শ্রীপুরে এসএসসি ব্যাচ ৯৪ বন্ধুদের মিলন মেলা অনুষ্ঠিত।

নগরী চট্টগ্রামের জামাত শিবিরের হামলায় পুলিশ সহ আহত ৭ আটক ২১

  • সময় বুধবার, ২ আগস্ট, ২০২৩
  • ৬৬৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদঃ

চট্টগ্রামের আগ্রাবাদের চৌমুহনী এলাকায় জামায়াত-শিবিরের হামলায় পুলিশসহ অন্তত ৭ জন আহত হয়েছেন। এ সময় তারা পুলিশের একটি ভ্যানসহ দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশ ধাওয়া দিয়ে আটক করে জামায়াত-শিবিরের ২১ নেতাকর্মীকে। আজ শুক্রবার জুমার নামাজের পর ডবলমুরিং থানার চৌমুহনী মোড় এলাকায় এ ঘটনা ঘটে

প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাজ শেষে আগ্রাবাদ থেকে জামায়াত শিবিরের নেতাকর্মীরা মিছিল বের করে। মিছিলটি চৌমুহনী এলাকায় এলে সেখানে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় তারা ইট-পাটকেল ছুড়ে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায় ও পুলিশের একটি গাড়িসহ দু’টি গাড়ি ভাঙচুর করে। পরে পুলিশের ধাওয়ায় তারা ছত্রভঙ্গ হয়ে যায়।

চট্টগ্রাম নগর পুলিশের (পশ্চিম জোন) উপ কমিশনার মো. জসিম উদ্দিন বলেন, জামায়াত-শিবিরের হামলায় ডবলমুরিং জোনের সিনিয়র সহকারী কমিশনার (এসি) মুকুল চাকমার গাড়িটি ভাঙচুর করা হয় এবং তিনি আঘাতপ্রাপ্ত হয়েছেন। এছাড়াও আরও কয়েকজন পুলিশ সদস্য আহত হয়েছেন।

তিনি আরও বলেন, ‘এ সময় ঘটনাস্থল থেকে ২১ জন জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এদিকে, পুলিশের ওপর হামলা ও ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ডবলমুরিং থানা ছাত্রলীগ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট