1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালীতে অজিত বিশ্বাসসহ দুই যুবলীগ কর্মী গ্রেপ্তার ফটিকছড়িতে বিপ্লব ও সংহতি দিবসের জনসভায় বিশাল র‍্যালী নিয়ে যোগ দিলেন ভূজপুর ইউপি চেয়ারম্যান শিপন বোয়ালখালীতে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে আহত ২ বোয়ালখালীতে কুকুর-বিড়ালের কামড়ে আহত ৬ জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন এপেক্স ক্লাব অব সাঙ্গু তারুণ্য সমাজ কল্যাণ ফাউন্ডেশন এর ২০২৬-২৮ সালের কার্যনির্বাহী কমিটি গঠন পার্কভিউ হাসপাতালে পেরিপার্টাম DIC ও মাল্টি-অর্গান ডিসফাংশন নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে চট্টগ্রাম মহানগর জাসাসের শ্রদ্ধাঞ্জলি। বোয়ালখালীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ দুবাইয়ে চট্টগ্রামের দুই সংসদ সদস্যের উপস্থিতিতে চট্টগ্রাম ক্লাব ইউএইর নির্বাহী কমিটি ঘোষণা

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে লায়ন এম শামসুল হক স্মৃতি টুর্ণামেন্ট অনুষ্ঠিত

  • সময় বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৮২৯ পঠিত

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও প্রাক্তন লায়ন গর্ভণর লায়ন এম শামসুল হক স্মৃতি অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট দক্ষিণ মালিয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে উদ্বোধন করেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন।উক্ত টুর্ণামেন্টে লায়ন এম শামসুল হকের সন্তান ও যুবনেতা স্থপতি রিদোয়ানুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা।বিশেষ অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,দক্ষিণ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য এস এম দিদারুল হক জসিম,বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি হাজী জাহাঙ্গীর আলম,চপই সাবেক জিএস ইঞ্জিনিয়ার আয়ুব আলী, পটিয়া উপজেলা যুবলীগ নেতা শহীদুল আলম শহীদ,দক্ষিণ জেলা তাতী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক মোহাম্মদ শরীফ,যুবনেতা এনামুল হক এনাম,সমাজসেবক ইদ্রিস ও ইব্রাহিম সওদাগর।
বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, আব্দুল রহিম চৌধুরী,মোহাম্মদ করিম,ইলিয়াস,শাহেদ,খালেক প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন লায়ন গর্ভণর এম শামসুল হক সাহেব একজন আপদমস্তক পরিচ্ছন্ন ও আদর্শিক রাজনীতিবিদ।তার মত নেতা বর্তমানে বিরল।তার আদর্শ বাস্তবায়নে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে।
উক্ত খেলায় কৈয়গ্রাম ড. মাহাফুজুল হক স্মৃতি সংসদ ২-০ গোলে মালিয়ারা ইউনুস স্মৃতি সংসদকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট