1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নাই -তসলিম উদ্দীন রানা

  • সময় শনিবার, ৯ মার্চ, ২০২৪
  • ৫২৬ পঠিত

পটিয়া ভেল্লাপাড়া ফ্রেন্ডস সোসাইটি ক্লাব কতৃক অলিম্পিক ফুটবল টুর্ণামেন্ট এর ফাইনাল খেলা ভেল্লাপাড়া ফ্রেন্ডস সোসাইটি ক্লাব মাঠে উদ্বোধন করেন পটিয়া উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক ডিএম জমির উদ্দিন।উক্ত টুর্ণামেন্টে ক্লাব সভাপতি জোনাইদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও পুরস্কার বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপকমিটির সদস্য তসলিম উদ্দীন রানা।বিশেষ অতিথি ছিলেন ৯০ দশকের সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা জসিম উদ্দিন চৌধুরী,ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান,আওয়ামী লীগ নেতা নুরুল আলম,পটিয়া উপজেলা তাতী লীগের সভাপতি মঞ্জুরুল আলম,সাবেক ছাত্রনেতা ক্লাবের প্রধান উপদেষ্টা ইমতিয়াজ সোহেল,সাবেক ছাত্রনেতা সাহাদাত হোসেন সাইফু,বিশিষ্ট সমাজসেবক বেলাল,দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি জয়নুল আবেদীন ফরহাদ,মো: খোরশেদ,যুবনেতা সাগর নাথ।

বক্তব্য রাখেন ছাত্রনেতা সাজ্জাদ হোসেন,ক্লাবের সাইদুল হক,
মোরশেদ,রানা ,প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন আগামী প্রজন্মকে আদর্শিক ও মেধাবী করতে খেলাধুলার বিকল্প নাই।আজকের তারুণ্যে আগামী দিনের কর্ণধার।মাদক ও দুর্নীতি মুক্ত সমাজ গঠনে সবাইকে খেলাধুলার প্রতি নজর রাখতে হবে।ভেল্লাপাড়া ফ্রেন্ডস সোসাইটি প্রতি বছরের ন্যায় এই বার যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসার দাবিদার।
এই এলাকা থেকে অনেক মেধাবী খেলোয়াড় জন্ম নিবে।আগামী দিনে জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মকে কাজ করতে হবে।
উক্ত খেলায় কৈয়গ্রাম ফ্যাশন ট্রেডিং একাদশ ১-০ গোলে ভেল্লাপাড়া আইয়ুব আলী একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট