1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৭:৫২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মক্কা চুক্তি : বাংলাদেশের আগ্রহ,ভারতের দুশ্চিন্তা -রশীদ আহমেদ চৌধুরী বোয়ালখালীতে খাল থেকে ভ্যানচালকের মরদেহ উদ্ধার নজরুলের জীবনে প্রমীলা: এক অনন্ত ভালোবাসার অধ্যায় – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চিটাগং ইন্টারন্যাশনাল স্কুলে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত মাদ্রাসার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিতে হবে: সেলিম উদ্দিন চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান

চট্টগ্রামে ফজলুল আরাফাহ ফাউন্ডেশন উদ্যোগে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ

  • সময় শুক্রবার, ২২ মার্চ, ২০২৪
  • ৩৬৩ পঠিত

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম ২২মার্চ ২০২৪ (শুক্রবার) বিকালে ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেছান চৌধুরীর সৌজন্যে এলাকার মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় পরিবারের মাঝে সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

সেহেরী ও ইফতার সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন ফজলুল আরাফাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও পলি হাসপাতালের পরিচালক আলহাজ্ব লায়ন মোহাম্মদ এহেছান চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোহাম্মদ কাউছার, ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড এ ইউনিট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন, ল্যাব সেভেন হেলথ কেয়ার পরিচালক মিজানুর রহমান সোহেল, এমএসকে ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা এম সোলাইমান কাসেমী, মোহাম্মদ আফজল খান মিন্টু, সংগঠক মোহাম্মদ ফারুক আল ফয়সাল, মোহাম্মদ ইউনুস,মোহাম্মদ জামশেদুল আলম, মোহাম্মদ ওয়াসিম উদ্দিন, মোহাম্মদ ফয়েজুল হাসান তায়েফ, মোহাম্মদ নজরুল ইসলাম প্রমুখ।

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব লায়ন এম আশরাফুল আলম, পবিত্র মাহে রমজানে দেশের সকল বিত্তবানদের মধ্যবিত্ত ও কর্মহীন অসহায়দের সহায়তা ও ইফতার-সেহেরী সামগ্রী প্রদানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাস রমজান, রমজান মাস আল্লাহর রহমত ও অনুগ্রহধারায় সিক্ত হবার সুযোগ এনে দেয়। রমজানে মানুষের দুঃখ-দুর্দশা লাঘবে সমাজের অবহেলিত মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে প্রয়োজন। কারো একার পক্ষে বিশাল দরিদ্র জনগোষ্ঠির কল্যাণ করা সম্ভব নয়।

পরিশেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন ইসলামী গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী (ম.জি.আ.) ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট