1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত চন্দনাইশে নানা আয়োজনে জাতীয় কন্যা শিশু দিবস পালিত দুর্যোগের আগাম পদক্ষেপে ইপসা ‘র পাইলট প্রকল্পের অভিজ্ঞতা বিনিময় কর্মশালা অনুষ্ঠিত চট্টগ্রামের জনপ্রিয় সামাজিক সংগঠন আদর্শ ছাত্র ও যুব সমাজ এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন। কর্ণফুলী আবাসিকে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন নবরূপে যাত্রায় মূ্র্চ্ছনা সংগীত একাডেমি। “মানবতাই পৃথিবীর সকল ধর্মের মূলমন্ত্র” বাগীশিক-এর অনুষ্ঠানে অতিঃ জেলা প্রশাসক দুর্যোগ মোকাবিলায় ইপসার কর্মীদের সক্ষমতা বাড়াতে দুদিনব্যাপী প্রশিক্ষণ শুরু বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আনোয়ারুল আজিম আর নেই! বোয়ালখালীতে রেললাইনের ক্লিপ চুরি, হাতেনাতে যুবক আটক

বাকলিয়ার দরিদ্র ও ছিন্নমূলদের মাঝে ইফতার সামগ্রী

  • সময় মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ৩৮৩ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজান উপলক্ষে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী বাংলাদেশ আওয়ামীলীগ চট্টগ্রাম মহানগরের সাবেক সভাপতি মরহুম জননেতা এম এ মান্নান স্মৃতি পরিষদের উদ্যেগে অসহায় দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সোমবার (২৫ মার্চ) বিকালে ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড যুবলীগ যুবলীগ নেতা শাহ নেওয়াজুল ইসলাম জুনায়েদ এর সৌজন্যে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রায় শতাধিক অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।

এ বিষয়ে যুবলীগ নেতা শাহ নেওয়াজুল ইসলাম জুনায়েদ বলেন, করোনা পরবর্তী বৈশ্বিক অস্থিরতা, দ্রব্যমূল্যের আকাশচুম্বী মূল্য বৃদ্ধিতে মানুষ যেখানে দিশেহারা অবস্থায় রয়েছে, সেখানে আমরা অসহায় দুঃস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করতে পেরে খুবই আনন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইফতার পার্টি না করে অসহায়দের পাশে দাঁড়ানোর নির্দেশনা দিয়েছেন। আমরা সেই নির্দেশনার প্রতিপালন করছি।

ইফতার সামগ্রী বিতরণ উপস্থিত ছিলেন,
চট্টগ্রাম মহানগর আওয়ামী যুবলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দিদারুল আলম দিদার ,প্রধান আলোচক ১৭,১৮,১৯নং সংরক্ষিত আসনের মহিলা কাউন্সিলর শাহিনা আক্তার রোজী,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন ১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম রাব্বানী মনি,চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ -সভাপতি শাখাওয়াত হোসেন সাকু ,সাংগঠনিক সম্পাদক দিদারুর রহমান তুষার ,১৫নং বাগমনিরাম ওয়ার্ড আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইকবাল হোসেন জনি , সাংস্কৃতিক ব্যাক্তিত্ব কাজল সেন, ৩৪নং পাথরঘাটা ওয়ার্ড যুবলীগ সংগঠক মিঠুন দাশ,বাবুল আচার্য্য শ্রাবন, শুকান্ত দত্ত, ছাত্রলীগ সংগঠক মোঃ শাকিল, মোঃ মাইনুদ্দীন,ওয়ার্ড যুবলীগ সংগঠক মোঃ ফারুক,মোঃ করিম,মোঃ শফিক সহ আরো উপস্থিত ছিলো ওয়ার্ড আওয়ামীলীগ,আওয়ামী যুবলীগ,সেচ্ছাসেবকলীগ,ছাত্রলীগ অন্যান্য নেতাকর্মী ও নেতৃবৃন্দ সমূহ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট