1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
“চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে। পটিয়া রেলওয়ে স্টেশনে যাত্রীসেবার মান বৃদ্ধি, জনমনে ফিরেছে স্বস্তি আতংকে এলাকাবাসী পটিয়ায় দিনে দুপুরে শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি লায়ন্স ক্লাব অব চিটাগাং প্রগ্রেসিভ স্টারের উদ্যোগে চক্ষু শিবির সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত কোরআনের আলো ছড়িয়ে দেওয়াই লক্ষ্য, এগিয়ে যাচ্ছে মনির আহমদ ফাউন্ডেশন রাউজানে সুদর্শন মহাবিহারে প্রবারণা ও কঠিন চীবর দানোৎসব উদযাপন পরিষদ গঠন পটিয়া হাসপাতাল আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী ১৫১ শয্যায় উন্নীত করার উদ্যোগ, জনবল-ওষুধ সংকট নিরসনের আশ্বাস প্রত্যয়ের বিশেষ সাংস্কৃতিক আয়োজন “আনন্দলোকে মঙ্গলালোকে” অনুষ্ঠিত  বোয়ালখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে আজিজুল হক

অবিলম্বে সরকারী বিভিন্ন বিভাগ, দপ্তরের দুর্নীতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

  • সময় শুক্রবার, ২৮ জুন, ২০২৪
  • ৪৩৩ পঠিত

ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জনাব জুনাইদ আহমেদ পলক সংবাদ মাধ্যমকে জানান যে, ডাক বিভাগের কতিপয় কর্মকর্তা-কর্মচারী গ্রাহকের অর্থ এবং ডাক বিভাগের নিজস্ব তহবিল হতে মোট ৫৫ কোটি টাকা লোপাট করেছেন। তদন্তে টাকার পরিমাণ আরো বাড়তে পারে। আজ বুধবার ২৬ জুন রাজধানীর গুলশানে একটি হোটেলে এক কর্মশালায় তিনি এ তথ্য প্রকাশ করেন।

জনাব পলক বলেন, এ ধরনের ১১টি অনিয়মের সত্যতা পাওয়া গেছে। এসব কাজে জড়িত কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুর্নীতি দমন কমিশনে (দুদক) চিঠি দেওয়া হয়েছে।

সম্প্রতি তানোর উপজেলা পোস্ট অফিসে পরিবার সঞ্চয়পত্রে পারুল বেগম নামের এক নারীর জমা রাখা দুই লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠে পোস্টমাস্টার মোহাম্মদ মোকসেদ আলীর বিরুদ্ধে। টাকা ফেরত না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। এই ঘটনার পর আর কোনো গ্রাহক প্রতারিত হয়েছেন কি না তা জানতে তানোরসহ দেশের বিভিন্ন উপজেলায় মাইকিং করে জানানোর উদ্যোগ নেন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী।

এতে শুধু তানোরেই আরও ৫১ গ্রাহক প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। এতে অনিয়ম বন্ধ করে বছরে ডাক বিভাগের ৭শ কোটি টাকা লোকসান ঠেকাতে গাড়ি-জমি লিজ দেওয়ার উদ্যোগ নিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। যাতে ২০টি প্রতিষ্ঠান সাড়া দিয়েছে বলেও জানান পলক।

শুধু ডাক বিভাগ নয়, সরকারী প্রতিটি বিভাগ, দপ্তর বা কার্যালয়ে দীর্ঘদিন ধরে দুনীতি চলে আসছে। অবিলম্বে সরকারী সেবা খাত সহ প্রতিটি প্রতিষ্ঠানে দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে না পারলে সরকারের ভাব-মূর্তি ক্ষুন্নসহ দেশ ও নাগরিকদের অপূরণীয় ক্ষতি হবে। অবিলম্বে সরকারী বিভিন্ন বিভাগ, কার্যালয় বা দপ্তরের দুর্নীতি নিয়ন্ত্রণে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বার্তা প্রেরক: যীশু কুমার আচার্য্য, চট্টগ্রাম প্রতিনিধি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট