1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

আন্তর্জাতিক বিশ্বতানের আকাশ নীলা উৎসব ২০২৬ অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১৪০ পঠিত

 

চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমীর অডিটরিয়ামে উৎসব মূখর পরিবেশে আন্তর্জাতিক বিশ্বতানের “আকাশ নীলা” উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
২৮ আগস্ট শুক্রবার সকালে রবীন্দ্র-নজরুল জয়ন্তী, অনলাইন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চট্টগ্রাম আয়কর আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার গৌরব অর্জন করায় বিশিষ্ট আইনজীবী এ্যাডভোকেট আসাদুজ্জামান সাগরকে আন্তর্জাতিক বিশ্বতানের পক্ষ থেকে বিশেষ সংবর্ধনা প্রদান করা হয়।
বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের জনপ্রিয় উপস্থাপিকা নাহিদা নাজুর সাবলীল সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বিশিষ্ট মানবিক ও ব্যবসায়িক সংগঠক এবং আন্তর্জাতিক বিশ্বতানের অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক লায়ন মোঃ জাহাঙ্গীর আলম।
উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রিড্ হোল্ডিংস লিমিটেডের প্রতিষ্ঠাতা ও উপ-ব্যবস্থাপনা পরিচালক দেবাশীষ বড়ুয়া। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা সমিতি, চট্টগ্রাম এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা লায়ন গোলাম মহিউদ্দিন বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেনারেন সি এন্ড এফ সার্ভিস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক লায়ন আব্দুর রহমান খোকন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সরকার কর্তৃক শ্রেষ্ঠ করদাতা ও শেখ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সি আই পি শেখ নবী এবং হাটহাজারী গাউছিয়া আহমদিয়া হাফেজখানা ও এতিমখানার সাধারণ সম্পাদক মোঃ হাছান তারেক চৌধুরী। এছাড়া সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি নরেন সাহা, বর্তমান সভাপতি অপর্ণা চৌধুরী, সাধারণ সম্পাদক আনিকা বড়ুয়াসহ চট্টগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
দিনব্যাপী এই আয়োজনে রবীন্দ্র-নজরুলের সৃষ্টিকর্ম, বাবা দিবস ও অনলাইন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং মনোমুগ্ধকর এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট