1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু প্রবাসীদের নিয়ে দুবাই পুলিশের সচেতনতামূলক অনুষ্ঠান নব পণ্ডিত বিহারে প্রবারণা ও কঠিন চীবর দান উদযাপন পরিষদ গঠিত চট্টগ্রাম সিনিয়র’স প্রেস ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি ইস্কান্দার, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন গরুর রশিতে লেগে সিএনজি দুর্ঘটনা, গরুর মালিক পক্ষের হামলায় পুলিশের এএসআইসহ আহত ৪ কিসের এত বড়াই আমাদের বলো? -নোহা নেছার অন্নি 

আসক’র উদ্যোগে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত।

  • সময় শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ৫০৬ পঠিত

ইসমাইল ইমন চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

জাতির জনক বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিন ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশনের চট্টগ্রাম বিভাগীয় কমিটির পরিচিতি সভা আসক’র চট্টগ্রাম আগ্রাবাদস্থ শেখ মুজিব সড়কের ওয়ালী ম্যানশনের অস্থায়ী কার্যালয় বৃহস্পতিবার ১৭ই মার্চ বিকেল ৫ টায় অনুষ্ঠিত হয়।
সংগঠনের চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মোঃ শাহাবুদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধের বিশিষ্ট সংগঠক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একান্ত সহচর, স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ কারি শহীদ এম এ হান্নানের সুযোগ্য পুত্র, সংগঠনের প্রধান উপদেষ্টা ছৈয়দ মাহফুজ হান্নান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সি:সহ-সভাপতি জামাল চৌধুরী বিপ্লব, সহ-সভাপতি নাসির উদ্দিন মজুমদার, যুগ্মসাধারণ সম্পাদক ইসমাইল ইমন, যুগ্মসাধারণ সম্পাদক লায়লা ইয়াসমিন, সাংগঠনিক সম্পাদক মিথিলা চৌধুরী, উপদেষ্টা হারুন চৌধুরী, সহ-সভাপতি ইয়াসিন ভূঁইয়া।
বক্তব্য রাখেন নাসির মোল্লা, রাজিব চৌধুরি, মোঃ কামাল, ওয়াসিম,নীরব, নাঈমুর রহমান, জাকির হোসেন, জাকারিয়া, আনিসুল ইসলাম ও লিটন প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলাদেশ সৃষ্টির ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরেন। সেই সাথে আইন সহায়তা কেন্দ্র আসক ফাউন্ডেশনের লক্ষ্য-উদ্দেশ্য তুলে ধরে সকল সদস্যদেরকে আত্মমানবতার সেবায় পাশে থাকার আহ্বান জানান।
সভাশেষে বঙ্গবন্ধুর ১০২ তম জন্মদিনের কেক কেটে, বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট