1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগং সেন্ট্রালের ২০২৬-২৭ বর্ষের কার্যনির্বাহী পরিষদ গঠিত সাবেক বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন কর্মকর্তা মরহুম আমিন শরীফ বাড়ী রাস্তা উন্নয়ন কাজের উদ্বোধন সমাজসেবক আবদুস সালামের মায়ের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক প্রকাশ কর্ণফুলীর বাম তীরে নগর সম্প্রসারণের সকল বাধা অপসারণ করা হবে: সিডিএ চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েত হোসেন হৃদরোগে আক্রান্ত যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী হাসপাতালে ভর্তি পটিয়ার হাঁইদগাঁও উচ্চ বিদ্যালয়ে জলবায়ু সচেতনতা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত। চার্জরত মোবাইলের বিস্ফোরণে অগ্নিদগ্ধ পতেঙ্গার ইকবালের মৃত্যু চসিক মেয়র ডা. শাহাদাত হোসেনের সাথে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন চট্টগ্রাম বিভাগীয় কমিটির সৌজন্য সাক্ষাৎ পটিয়ায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন। বোয়ালখালীতে বালুবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে এক যুবকের মৃত্যু

এমএসকে ফাউন্ডেশন’র বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচির উদ্বোধন

  • সময় রবিবার, ২৩ জুন, ২০২৪
  • ৩৪৯ পঠিত

 

‘সবুজে সাজাই বাংলাদেশ’ প্রতিপাদ্যে সারাদেশের মতো দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের এমএসকে ফাউন্ডেশন’র উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি পালন করা হয়। পরিবেশের ভারসাম্য রক্ষায় এমন উদ্যোগের প্রশংসা করেন সুধীজনেরা।

২৩ জুন (রবিবার) লোহাগাড়া উপজেলার চরম্বা ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা রোপণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের চেয়ারম্যান বিশিষ্ট শিক্ষাবিদ ও পিএইচডি গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী। গাছের চারা বিতরণ ও রোপণ কার্যক্রমে অংশ নেন তেলিবিলা রহমানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুল আউয়াল, মুহাম্মদ ইসহাক কোম্পানী, মুহাম্মদ আবদুল কাইয়ুম, মুহাম্মদ ইউনূস সওদাগর, মাওলানা মুহাম্মদ জালাল উদ্দিন, মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, মাওলানা মুহাম্মদ দেলোয়ার হোসেন, মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম প্রমুখ।

বক্তারা বলেন, দেশের প্রতিটি সংগঠন ও নাগরিকের উচিত বৃক্ষরোপণ কর্মসূচির মাধ্যমে দেশকে সবুজে ভরপুর করে তোলা। এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে। বায়ুদূষণসহ নানা ধরনের দূষণ থেকে দেশবাসী মুক্ত থাকতে পারবে। সবাই যদি ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষ রোপণ ও পরিচর্যা করে তাহলে সারাদেশে সবুজ বেষ্টনী গড়ে তোলার ক্ষেত্রে সহায়ক হবে; পুষ্টিচাহিদা পূরণ হবে, আর্থিকভাবেও দেশ ও জনগণ উপকৃত হবে। সবুজ আচ্ছাদিত সুন্দর ও নিরাপদ পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচিতে দেশের প্রত্যেক নাগরিককেই এগিয়ে আসা উচিত। তবে বৃক্ষরোপণের পাশাপাশি বৃক্ষনিধনের বিষয়টি শক্ত হাতে দমন করতে হবে প্রশাসনকে।

এছাড়াও এমএসকে ফাউন্ডেশন নগর ও মফস্বলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণের পাশাপাশি বিভিন্ন শিক্ষা ও সামাজিক সংগঠনকেও গাছের চারা বিতরণ করছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট