1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী

  • সময় সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৩৯ পঠিত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি:

কক্সবাজারের চকরিয়া উপজেলার পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসা ২০২৬ সালের দাখিল পরীক্ষায়ও শতভাগ পাসের সাফল্য ধরে রেখেছে। এ বছর প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া সাত শিক্ষার্থীর সবাই কৃতকার্য হয়েছে। তাদের মধ্যে দুই শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

মাদ্রাসা সূত্রে জানা গেছে, ২০২৬ সালের দাখিল পরীক্ষায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসা থেকে বিজ্ঞান ও মানবিক বিভাগে মোট সাতজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। ফল প্রকাশের পর দেখা যায়, অংশ নেওয়া সাতজনই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে সাবরিনা নূর তিশা ও সাইদুল ইসলাম জিপিএ-৫ পেয়েছে।

এছাড়া মানবিক বিভাগে কাছরিনা মেহেরিন আছনা জিপিএ-৪.৬৭, সাইলা মুমতাজি জেনি জিপিএ-৪.৬৯, ইসমাইল খলীল জিপিএ-৩.৮১, মো. কফিল উদ্দিন জিপিএ-৩.৬৬ এবং সানজিদা মোস্তারী হিরা জিপিএ-৩.১৩ অর্জন করেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, গত বছরের দাখিল পরীক্ষাতেও প্রতিষ্ঠানটির পরীক্ষার্থীরা শতভাগ পাসের সাফল্য অর্জন করেছিল। ফলে পরপর দুই বছর শতভাগ পাসের সাফল্য অর্জন করে প্রতিষ্ঠানটি তাদের সাফল্যের ধারাবাহিকতা অক্ষুণ্ণ রেখেছে।

মাদ্রাসার সুপার মাওলানা জিয়াউল করিম বলেন, “শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার ফলেই এ সাফল্য এসেছে। ভবিষ্যতে শিক্ষার মান আরও উন্নত করে ভালো ফলাফল অর্জনের জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসার সভাপতি আব্দু ছালাম মিয়াজী এ সাফল্যে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, “শিক্ষার্থীদের এ অর্জন প্রতিষ্ঠানের জন্য গর্বের। আগামী দিনেও ভালো ফলাফলের এ ধারা অব্যাহত রাখতে সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট