1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

চট্টগ্রামের স্বনামধন্য স্কুল সেন্ট স্কলাস্টিকা বালিকা স্কুলে ছাত্রীকে যৌন নির্যাতন, শিক্ষক আটক

  • সময় মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ৯৫৬ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ
চট্টগ্রামের ঐতিহ্যবাহী পাথরঘাটা সেন্ট স্কলাস্টিকা গার্লস স্কুল এন্ড কলেজে পঞ্চম শ্রেণীর ছাত্রীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আজ মঙ্গলবার (১১ জুন) নগরীর কোতোয়ালি থানায় ওই ছাত্রীর মা বাদী হয়ে দুই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

অভিযুক্ত শিক্ষকের নাম রকিব উদ্দিনকে (৩৫) আটক করেছে পুলিশ। কোতোয়ালি থানার ডিউটি অফিসার এসআই ইয়াছমিন আক্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

থানায় দায়ের করা মামলার এজাহার সূত্রে জানা যায়, পাথরঘাটা সেন্ট স্কলাস্টিকা স্কুলের ৫ম শ্রেণীর ছাত্রীকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দেওয়াসহ নানাভাবে যৌন হয়রানি করছেন আসছেন বিদ্যালয়ের বিজ্ঞান বিষয়ের শিক্ষক রকিব উদ্দিন (৩৫) ও সুরজিত পাল (৩৩)। ২০২৩ সাল থেকে ওই দুই শিক্ষক ওই ছাত্রীকে উত্ত্যক্ত করার পাশাপাশি বিভিন্ন সময়ে স্কুলের বাথরুমে নিয়ে শরীরের স্পর্শকাতর অঙ্গে হাত দিয়েছেন। সর্বশেষ গত ৯ জুন সকাল সোয়া ১০টার দিকে স্কুলের টিফিন বিরতি দিলে ওই ছাত্রী বাথরুমে যাওয়ার সময় দুই শিক্ষক তার পিছু নেন। এই সময় কৌশলে বিদ্যালয়ের ৬ষ্ঠ তলার বাথরুমের পাশে ডেকে নিয়ে যৌন নির্যাতন করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার শুরু করলে দুই শিক্ষক ঘটনাস্থল ত্যাগ করেন এবং এ ঘটনা কাউকে না জানানোর জন্য শাসিয়ে যান। ওই ছাত্রী বাসায় ফিরে অভিভাবকদের পুরো ঘটনা জানায়।

কোতোয়ালি থানার এসআই ইয়াছমিন আক্তার জানান, মামলার দুই আসামির মধ্যে রকিব উদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে। অপর আসামি সুরজিত পালকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট