1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দুবাইয়ে সিআইপি সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত সৃজনে সাফল্যে ৩৯ পেরিয়ে চার দশকে চট্টল স্লোগানে চট্টল থিয়েটার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। আহলা দরবার শরীফ ইসলাম মওলা (ক.)-এর ৪৪তম ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা “সন্ত্রাস নির্মূলে প্রশাসনের পাশাপাশি সচেতন নাগরিকদেরও এগিয়ে আসতে হবে” — চট্টগ্রামের পুলিশ সুপার মো. মাসুদ আলম রাউজানে সুদর্শন মহাবিহার-অগ্রসার মহাকমপ্লেক্সে প্রবারণা উদযাপন পটিয়ায় ৯ মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক দারুল ইরফান হিফজুল কুরআন মাদরাসার হিফজ সমাপনী অনুষ্ঠান সম্পন্ন প্রবারণা পূর্ণিমায় আমুচিয়ায় বৌদ্ধবিহার পরিদর্শন সাজিয়া এমদাদের ফানুস উড়িয়ে বোয়ালখালীতে প্রবারণা পূর্ণিমা উদযাপন পটিয়ায় প্রত্যয়ের কীর্তিমান স্মরণ অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রাম জেলা প্রশাসকের বিরুদ্ধে ষড়যন্ত্র, মুনিরীয়া যুব তবলীগ কমিটির তীব্র প্রতিবাদ।

  • সময় রবিবার, ২ অক্টোবর, ২০২২
  • ৭০৮ পঠিত

মোহাম্মদ জুবাইরঃ

চট্টগ্রামের জেলা প্রশাসকের বিরুদ্ধে পরিকল্পিত ভাবে ষড়যন্ত্র হচ্ছে বলে জানিয়ে মুনিরীয়া যুব তবলীগ কমিটি একটির তীব্র প্রতিবাদ জানিয়েছেন। ২ অক্টোবর রবিবার মুনিরীয়া যুব তবলীগ কমিটির পক্ষ থেকে একটি লিখিত প্রতিবাদ লিপি গণমাধ্যমে প্রকাশের উদ্দেশ্য দেওয়া হয়। সেখানে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, সম্প্রতি একটি দুষ্ট চক্র চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের উন্নয়নমূলক কর্মকান্ডে
ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রেলিপ্ত রয়েছে। তিনি চট্টগ্রামে যোগদানের পর থেকে সরকারী জমি
উদ্ধারে আপোষহীন নেতৃত্ব প্রদানের মাধ্যমে জঙ্গল সলিমপুরসহ বিভিন্নস্থানে অবৈধ দখলকারীদের কবল থেকে
সরকারী জমি উদ্ধার করেন। ইতোমধ্যে তিনি একজন দক্ষ প্রশাসক হিসেবে চট্টগ্রামের সর্বমহলে সমাধৃত হয়েছেন।
তার সরকারী দায়িত্ব পালনে দৃঢ়চেতা মনোভাবের কারণে তার সুনাম ক্ষুন্ন করার জন্য একটি অসাধু চক্র তার
বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। মুনিরীয়া যুব তবলীগ কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে জেলা প্রশাসকের
নামে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জ্ঞাপন করা হয়। অপরদিকে কাগতিয়া মাদ্রাসার প্রাক্তন ছাত্র
পরিষদের নেতৃবৃন্দ কঠোর হুসিয়ারী উ”চারণ করে বলেন চট্টগ্রামের উন্নয়ন কর্মকান্ডে বিদ্ধেষী হয়ে একদল
ষড়যন্ত্রকারী চট্টগ্রামের উন্নয়নের অন্যতম রূপকার, বিদ্যুৎসাহী ও শিক্ষানুরাগী সফল জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর
রহমানের বিরুদ্ধে সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট