1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন

  • সময় মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ২৪৪ পঠিত

 

পটিয়া প্রতিনিধি।

চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)–এর পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন পটিয়ার সন্তান মোহাম্মদ সাজ্জাদ হোসেন।
১০ আগস্ট এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন এবং দক্ষিণ অঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ স্বাক্ষরিত প্যাডে চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন লায়ন এ এম মুন্না চৌধুরী এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জোবাইরুল আলম মানিক। গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্ব হিসেবে মোহাম্মদ সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।
দলীয় নেতাকর্মীরা আশা করছেন, সাজ্জাদ হোসেনের দায়িত্বপ্রাপ্তির মধ্য দিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। পাশাপাশি তৃণমূল পর্যায়ে দলটির সাংগঠনিক ভিত্তি শক্তিশালী করতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।
নতুন দায়িত্ব পাওয়ার পর মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেন, “নতুন দায়িত্ব, নতুন আমানত, নতুন প্রত্যয়। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), চট্টগ্রাম দক্ষিণ জেলা-এর সাংগঠনিক সম্পাদক হিসেবে অর্পিত দায়িত্বকে পদ নয়, গণমানুষের প্রতি আমানত হিসেবে গ্রহণ করছি। দক্ষিণ চট্টলার মানুষের অধিকার, ন্যায় ও মর্যাদা প্রতিষ্ঠায় সর্বোচ্চ সততা, স্বচ্ছতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাবো, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “সংগঠনকে তৃণমূল পর্যায়ে শক্তিশালী ও জনসম্পৃক্ত করতে সকলের সহযোগিতা, পরামর্শ ও দোয়া প্রত্যাশা করি। আসুন, বিভাজন নয়—ঐক্য, প্রতিহিংসা নয়—ন্যায় এবং ক্ষমতার রাজনীতি নয়—গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে এগিয়ে যাই। ইনশাআল্লাহ, গড়ে তুলবো বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ।”
নবগঠিত আহ্বায়ক কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার বিভিন্ন পর্যায়ে দলটির সাংগঠনিক কার্যক্রম বিস্তারের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সম্পৃক্ত করে সংগঠনের ভিত্তি আরও শক্তিশালী করতে কাজ করবে বলে জানা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট