1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস

জলীলিয়া রহমানিয়া দরবারে ওরশ শরীফ ও মাদ্রাসা ভবন উদ্বোধন

  • সময় রবিবার, ১৭ মার্চ, ২০২৪
  • ৪৭৩ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :

চট্টগ্রাম জেলার মহান আউলিয়া ছৈয়দুল আজম হযরত হাফেজ হাকিম খাজা শাহ মোহাম্মদ বজলুর রহমান মহাজের মক্কী (রহ.) -এর প্রধান খলিফা গাজিয়ে দ্বীনে মিল্লাত হযরতুলহাজ্ব আল্লামা শায়খ হযরত ছৈয়দ মুহাম্মদ আব্দুল জলিল শাহ (রহ.) -এর ৫৮ তম সালানা ওরশ মোবারক রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া গ্রামের মজিদাপাড়াস্থ জলিলীয়া রহমানিয়া দরবার শরিফে গতকাল নানা কর্মসূচীর মধ্য দিয়ে অনুষ্টিত হয়। কর্মসূচির মধ্যে ছিল পবিত্র খতমে কোরআন, খতমে তাহলিল, খতমে গাউসিয়া, খতমে খাজেগান ও মিলাদ মাহফিল। এছাড়াও জলীলিয়া রহমানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানার নবনির্মিত ভবনের শুভ উদ্ধোধন করা হয়।

জলীলিয়া রহমানিয়া দরবারের সাজ্জাদানশীন শাহাজাদা ছৈয়দ মুহাম্মদ সরওয়ার আজমের সভাপতিত্বে ও শাহাজাদা ছৈয়দ মুহাম্মদ দিদার আজমের সঞ্চালনায় অনুষ্ঠিত মাহফিলের উদ্বোধন করেন বেতাগী আস্তানা শরিফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরত আল্লামা গোলামুর রহমান আশরফ শাহ (মা.জি.আ)। মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের মন্ত্রী পরিষদের সহকারী সচিব মুহাম্মদ রবিউল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা: মুহাম্মদ মোকতার হোসেন, দরবারে আস্তানা শরীফের ছোট শাহাজাদা ওবাইদুর রহমান পেঠান শাহ, গাউসিয়া কমিটি বাংলাদেশ রাউজান উপজেলা উত্তরের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ ইয়াসিন হোসাইন হায়দারী, অধ্যাপক মুহাম্মদ গিয়াস উদ্দিন,
মাওলানা আমির হোসেন মাইজভান্ডারী, সমাজসেবক জেবর মুল্লুক, মোহাম্মদ মাসূদ চৌধূরী, মোহাম্মদ ওসমান চৌধূরী, এডভোকেট মুহাম্মদ পেয়ার হোসেন, ছাত্রসেনা চট্টগ্রাম উত্তরজেলা শাখার সভাপতি মুহাম্মদ রবিউল হোসাইন সুমন, মুহাম্মদ জামাল হোসেন মেম্বার, মুহাম্মদ আহসান উল্লাহ, মুহাম্মদ ইলিয়াছ মিয়া তালুকদার, শাহাজাদা মুহাম্মদ জিলি, মাওলানা আব্দুল্লাহ আল ফারুক, মাওলানা মুহাম্মদ জাহেদ হোসেন, ছৈয়দ মুহাম্মদ সিরাজুর রহিম, মাওলানা মুহাম্মদ আব্দুল করিম, মাওলানা ছৈয়্দ মুহাম্মদ আলী আকবর, মাওলানা ছৈয়দ নাছির উদ্দিন, দুলাল মেম্বার ও ছৈয়দ মুহাম্মদ হাসনাইন মুর্শেদী, মোহাম্মদ আকতার হোসেন প্রমুখ।

মাহফিল শেষে মিলাদ কিয়াম ও আখেরী মুনাজাতের মাধ্যমে পাচঁ সহস্রাধিক মুসল্লিদের মাঝে ইফতার ও তবরুক বিতরণ করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট