1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ অপরাহ্ন
শিরোনামঃ
টাঙ্গাইলে বাগীশিক এর গীতা সম্মেলন চট্টগ্রামের যানজট নিরসনে নাগরিক ফোরামের ২৫ দফা স্মারকলিপি রাউজানে মানব কল্যাণে ধম্মকথার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন পটিয়ায় টাইলসের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তরুণের মৃত্যু পটিয়ায় দোকানের ভাড়া চাওয়ায় মসজিদের মোতোয়াল্লির ওপর হামলার অভিযোগ বরিশাল বিভাগীয় সমিতি, চট্টগ্রাম ইপিজেড–পতেঙ্গা অঞ্চল কমিটি গঠনকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত বিভিন্ন রাজনৈতিক দল থেকে ১৫৫ নেতাকর্মী যোগ দিলেন পটিয়া এনসিপিতে পটিয়া ও বোয়ালখালী  দুই থানার ওসির নেতৃত্বে মাদক বিরোধী সমাবেশ ও র‌্যালি পটিয়ায় যুব ও কিশোরদের নিয়ে মাদকবিরোধী মতবিনিময় সভা পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ

সাতকানিয়ায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত ফরিদা ইয়াছমিন

  • সময় শুক্রবার, ২২ মে, ২০২৬
  • ২০১ পঠিত

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন জনারকেঁওচিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা ইয়াছমিন। শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত মূল্যায়নে শিক্ষাক্ষেত্রে দীর্ঘদিনের নিষ্ঠা, সৃজনশীল পাঠদান, শিক্ষার্থীদের মানোন্নয়ন এবং বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় তিনি এ সম্মাননা অর্জন করেন।
তার এই অর্জনে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় শিক্ষানুরাগীদের মাঝে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাবিদ মহলও তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।
ফরিদা ইয়াছমিন ডাচ্-বাংলা ব্যাংক লোহাগড়া শাখার ব্যবস্থাপক এবং আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব সাতকানিয়ার ফাউন্ডার প্রেসিডেন্ট বিশিষ্ট সমাজসেবক মোঃ আবছার উদ্দীনের সহধর্মিণী।
একজন আদর্শ শিক্ষিকা হিসেবে ফরিদা ইয়াছমিন শিক্ষার্থীদের মাঝে নৈতিক শিক্ষা, শৃঙ্খলা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেম গড়ে তুলতে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
স্থানীয় সচেতন মহল আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও ফরিদা ইয়াছমিন তার মেধা, অভিজ্ঞতা ও আন্তরিকতা দিয়ে শিক্ষাক্ষেত্রে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে অগ্রণী ভূমিকা পালন করবেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট