1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

জামেয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেয সোলায়মান আনসারীর পিতার চেহলাম সম্পন্ন

  • সময় শনিবার, ৫ জুন, ২০২১
  • ১১০০ পঠিত
জামেয়ার শায়খুল হাদীস আল্লামা হাফেয সোলায়মান আনসারীর পিতার চেহলাম সম্পন্ন
এশিয়া খ্যাত দ্বীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার শায়খুল হাদীস, ওস্তাজুল ওলামা, বর্তমান উপমহাদেশের বরণ্য হাদিস বিশারদ আল্লামা হাফেয মুহাম্মদ সোলায়মান আনসারী (মু.যি. আ.) এর শ্রদ্বেয় পিতা মরহুম আলহাজ্ব মুহাম্মদ আব্দুল মুনাফ রাহ. এর চেহলাম উপলক্ষে এক আজিমুশশান মিলাদ মাহফিল ও জিয়াফত মরহুমের হাটহাজারী নাঙ্গলমোড়াস্থ নিজ বাড়ীতে ৩রা জুন বৃহস্পতিবার বাদে ফজর হতে
অনুষ্ঠিত হয়।
প্রধান মেহেমান ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মহসিন সাহেব এবং প্রধান অথিতি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ  মুফতিয়ে আহলে সুন্নাত, শাহসুফি আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী (মু.যি.আ.)।  বিশেষ অতিথি ছিলেন গাউসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রিয় মহাসচিব শাহাজাদ ইবনে দিদার ও যুগ্মমহাসচিব এড. মোসাহেব উদ্দীন বকতিয়ার।
মরহুম আলহাজ্ব আব্দুল মোনাফ রহঃ গাউসে যমান,হাফেজ ক্বারী আল্লামা সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ রাদ্বিয়াল্লাহুআনহু’র একান্ত সাচ্চা মুরিদ ছিলেন উল্লেখ করে প্রধান অতিথি জামেয়ার অধ্যক্ষ মহোদয় বলেন- ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত সরল ও নম্র স্বভাবের এবং সুন্নাতে রাসুলের পাবন্দি ছিলেন। আলেম-ওলামাদের প্রতি তাঁর ছিল অগাধ ভক্তি- শ্রদ্ধা ও মুহাব্বাত ।
উল্লেখ্য যে,
তিনি ইমামে আহলে সুন্নাত, গাজীয়ে দ্বীনো মিল্লাত আল্লামা আজিজুল হক শেরে বাংলা রাহমাতুল্লাহি আলাইহির একান্ত ভক্ত-অনুরক্ত ছিলেন। তাঁর প্রতি সন্তুষ্ট হয়ে ইমাম শেরে বাংলা রহ: একদা ওনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেছিলেন- তোমার মাথার চুল কখনো সাদা হবে না” এটা ছিল ইমাম শেরে বাংলার জীবন্ত কারামত। আল্লাহর মর্জি ইন্তেকাল পূর্ব পর্যন্ত মাথার চুল সাদা হয় নি। ইন্তেকালের পর যা সকলেই প্রত্যক্ষ করেছেন।
এতে উপস্থিত ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান ফকিহ আল্লামা মুফতি আব্দুল ওয়াজেদ, শায়খুল হাদীস অাল্লামা হাফেয মুহাম্মদ সোলায়মান আনসারী (মু.যি. আ.), মুহাদ্দিস আল্লামা হাফেজ মুহাম্মদ আশরাফুজ্জমান আল কাদেরী, উপাধ্যক্ষ ড. লিয়াকত আলী, ছোবহানিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হারুনুর রশিদ, পীরে তরিকত গোলামুর রহমান আশরাফ শাহ, মুহাদ্দিস মাওলানা জসিম উদ্দীন আল্ আযহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহাম্মদ মুরশেদুল হক, চট্টগ্রাম সার্দান ইউনিভার্সিটির অধ্যাপক আল্লামা সৈয়দ জালাল উদ্দীন আজহারী, ছিপাতলী কামিল মাদরাসা মুফাসসির আল্লামা শফিউল আলম নিজামী, আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ সৈয়দ ইউনুস রযভী,মাওলানা হাফেজ আনিসুজ্জমান আলকাদেরী, উপাধ্যক্ষ মুফতি তৈয়্যব খান আলকাদেরী, আল্লামা আব্দুল মান্নান, আল্লামা আবুল হাশেম শাহ, অধ্যক্ষ তৈয়ব আলী, অধ্যক্ষ খোরশেদুল আলম, উপাধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, আল্লামা আবু সালেহ হানিফ, আল্লামা আবুল কালাম বয়ানী, মাওলানা আব্দুল্লাহ, শাহজাদা বদরুল হক, আব্দুর রহিম মুনিরী, পীর আব্দুল হালিম শাহ, শহিদুল্লাহ হাদী, চেয়ারম্যান বাবুল, আল্লামা আবুল আসাদ মুহাম্মদ জুবাইর রেজভী, মাওলানা মুহাম্মদ উসমান গণি,জামেয়ার ইতিহাস বিভাগের অধ্যাপক মাওলানা মুহাম্মদ ইলিয়াস আলকাদেরী, জামেয়া মহিলা মাদরাসার উপাধ্যক্ষ ড.সাইফুল আলম, জামেয়া অনার্স বিভাগের প্রধান(হাদীস) আল্লামা জিয়াউল হক রযভী, মাওলানা জসিম উদ্দিন আল কাদেরী, আল আমিন বারিয়া কামিল মাদরাসার মাওলানা নুরমুহাম্মদ আলকাদেরী মাওলানা নুরাইন প্রমূখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট