1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
অসহায় প্রবাসীদের জন্য বিশেষ সুযোগ–সুবিধা নিয়ে,প্রবাসীদের শেয়ারহোল্ডারে চট্টগ্রামে আন্তর্জাতিক মানের হাসপাতাল নির্মাণের উদ্যোগ বোয়ালখালীতে ৮২ কেন্দ্রে পৌঁছালো নির্বাচনী সরঞ্জাম আই লাভ বোয়ালখালীর উদ্বোধন নির্বাচন সামনে রেখে বোয়ালখালীতে যৌথ বাহিনীর মহড়া নিরাপত্তার চাদরে ঢেকে গেছে বন্দরনগরী চট্টগ্রাম আনোয়ারায় ইয়াবাসহ কৃষকদলের আহবায়ক আটক চট্টগ্রাম ৮ আসনের প্রার্থী সৈয়দ মুহাম্মদ হাসান এ নির্বাচন ব্যর্থ হলে এদেশের মানুষ অভিশাপ দিবে বাঘাইছড়িতে নির্বাচন প্রস্তুতিমূলক সমাবেশ অনুষ্ঠিত আলোকিত মানুষের জীবনী (হযরত মাওলানা আলহাজ্ব নুর মোহাম্মদ সাহেব ) আমির খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে বর্ণাঢ্য গণমিছিল ও পথসভায় জনসমর্থনের দৃশ্যমান বহিঃপ্রকাশ

টানা ৩য় বারের মতো শ্রেষ্ঠ এএসআই নির্বাচিত পেকুয়ার সন্তান খালেক

  • সময় রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ১৮৬ পঠিত

আবদুল মামুন ফারুকী:
নারায়ণগঞ্জ র‍্যাব-১১তে টানা ৩য় বারের মতো ২০২৫ সালেও শ্রেষ্ঠ এএসআই(আভিযানিক) নির্বাচিত হয়েছেন কক্সবাজারের পেকুয়ার সন্তান আবদুল খালেক। খালেক ২০২৪ সালের জুন মাসে নারায়ণগঞ্জ র‍্যাব-১১তে যোগদানের পর থেকে সিপিসি-টু কুমিল্লা ক্যাম্পে কর্মরত আছেন।
১৮ জানুয়ারি (রবিবার) রবিবার সকাল ১১ টায় র‍্যাব-১১ নারায়ণগঞ্জ সদরে অনুষ্ঠিত অধিনায়কের মাসিক দরবার অনুষ্ঠানে মাদক উদ্ধার, ক্লুলেস মার্ডার মামলার আসামী গ্রেফতার, অবৈধ অস্ত্র উদ্ধারসহ ইত্যাদি বিষয় পর্যালোচনা করে আবদুল খালেককে টানা তৃতীয় বারের মতো শ্রেষ্ঠ আভিযানিক এএসআই নির্বাচিত করেন অধিনায়ক লেঃ কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন (এসজিপি, বিপিএম, পিপিএম, পিএসসি)। ওই অনুষ্ঠানে সিপিসি-টু কুমিল্লা ক্যাম্প প্রথম স্থান অর্জন করে পুরুষ্কার গ্রহণ করেন কুমিল্লা ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এবং শ্রেষ্ঠ এএসআই(আভিযানিক) নির্বাচিত হয়ে পুরুষ্কার ও সম্মাননা গ্রহণ করেন এএসআই আবদুল খালেক।
এএসআই আবদুল খালেক বলেন, আজ এই মর্যাদাপূর্ণ সম্মাননা পেয়ে আমি সম্মানিত ও কৃতজ্ঞতাবোধ করছি। এই যাত্রায় যাঁদের অক্লান্ত সমর্থন ছিল সেকল সহকর্মীদের ধন্যবাদ জানাই। দায়িত্ববোধের জায়গা থেকে এই পুরস্কার শুধু আমার একার নয়, এটি আমাদের সবার সম্মিলিত প্রচেষ্টা ও নিষ্ঠার ফল। এই পুরস্কার আমাকে ভবিষ্যতে আরও ভালোকাজ করতে নিঃসন্দেহে অনুপ্রাণিত করবে, আগামীর জন্য সকলের দু’আ প্রার্থী।
উল্লেখ্য; এর আগেও আবদুল খালেক চট্টগ্রাম জেলার বাঁশখালী থানায় কর্মরত থাকাকালে চট্টগ্রাম জেলায় টানা আটবার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছিলেন।
তিনি কক্সবাজার জেলার পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের বটতলী মাদ্রাসাপাড়া এলাকার বাসিন্দা ফরিদুল ইসলাম ও রাশেদা বেগমের সন্তান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট