1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনামঃ
তরুণ লেখক আতিকুর রহমান’র আরবে মুসাফির গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা , তরুণ প্রজন্মকে আলোকিত পথ দেখাতে বইপড়া ও পারিবারিক শিক্ষার বিকল্প নেই চট্টগ্রামের খুলশীতে অবৈধ ক্যাসিনো ও অনলাইন স্ক্যামিং আস্তানায় পুলিশের অভিযান: ৭০ বিদেশি নাগরিক আটক ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগাং’র উদ্যোগে পবিত্র সিরাতুন্নবী (সা.) উদযাপন বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের কৃতিসন্তান মিশকাতুল ইসলাম এমবিবিএস পরীক্ষায় উত্তীর্ণ। রাত ১২টার পর সন্তান কোথায়, খোঁজ রাখুন: বোয়ালখালীর ওসি পশ্চিম আবুরখীল জাগৃতি পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ ও সদ্ধর্মদেশনা সম্পন লায়ন্স ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এবং লিও ক্লাব অব চিটাগং ইউনাইটেড স্টারস এর চার্জ হস্তান্তর-গ্রহণ ও চার্টার সেলিব্রেশন কবরস্থানের পাশে মিলল যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য পটিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র ও সিএনজিসহ একজন গ্রেপ্তার পটিয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া  প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরন অনুষ্ঠিত

ডিজিটাল রাইটস ও গভর্ন্যান্সে নাগরিক সমাজের কার্যকর অংশগ্রহণ নিশ্চিতে জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত

  • সময় মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬
  • ১৪৬ পঠিত

 

মোহাম্মদ মনিরুল ইসলাম রিয়াদ
স্টাফ রিপোর্টার

 

ব্রাইট বাংলাদেশ ফোরামের উদ্যোগে এবং একশনএইড বাংলাদেশের সহযোগিতায় SUSHIL Project (Supporting the Unity and Sustainability of Civil Society Organizations to Uphold Human Rights, National Integrity and Rule of Law in Bangladesh) এর আওতায় আজ মংগলবার ২৮ জুলাই সকালে চট্টগ্রামের এশিয়ান এস.আর. হোটেলে “রাষ্ট্রীয় অভ্যন্তরীণ নীতিমালা তৈরি ও সংশোধনে নাগরিক সমাজের অন্তর্ভুক্তির প্রতিবন্ধকতা চিহ্নিতকরণ” বিষয়ক জেলা পর্যায়ের কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন ব্রাইট বাংলাদেশ ফোরামের প্রধান নির্বাহী জনাব উৎপল বড়ুয়া। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একশনএইড বাংলাদেশের সুশীল প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মৌসুমী বিশ্বাস, সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ এবং একশনএইড বাংলাদেশের MEAL অফিসার রবিউল ইসলাম। কর্মশালাটি যৌথভাবে পরিচালনা করেন মৌসুমী বিশ্বাস ও রবিউল ইসলাম।

কর্মশালায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার ৩১টি তৃণমূলভিত্তিক সিভিল সোসাইটি অর্গানাইজেশনের (CSO) প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা ডিজিটাল রাইটস, ডিজিটাল লিটারেসি, ডিজিটাল গভর্ন্যান্স, তথ্যপ্রযুক্তি ব্যবহারে বিদ্যমান চ্যালেঞ্জ, নীতিগত প্রতিবন্ধকতা, নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি এবং জাতীয় পর্যায়ে কার্যকর অ্যাডভোকেসির কৌশল নিয়ে দলভিত্তিক আলোচনা করেন। পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক, জবাবদিহিমূলক ও অধিকারভিত্তিক ডিজিটাল শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় নাগরিক সমাজের ভূমিকা আরও শক্তিশালী করার জন্য বিভিন্ন সুপারিশ প্রণয়ন করা হয়।

বিশেষ আলোচনায় অংশ নেন চট্টগ্রাম সিএসও হাবের অ্যাডভাইজর, চট্টলার কণ্ঠের সম্পাদক ও সিটিজেন জার্নালিস্ট ফোরামের সভাপতি কমল চক্রবর্তী, চট্টগ্রাম সিএসও হাবের সাধারণ সম্পাদক আলী আশরাফ আজগরী সহ বিভিন্ন নাগরিক সমাজ সংগঠনের নেতৃবৃন্দ। তারা বলেন, ডিজিটাল বৈষম্য দূর করে নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও মানবাধিকারভিত্তিক ডিজিটাল পরিবেশ নিশ্চিত করতে সরকার, নাগরিক সমাজ ও উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন।

সভাপতির বক্তব্যে উৎপল বড়ুয়া বলেন, নাগরিক সমাজের বাস্তব অভিজ্ঞতা ও সুপারিশ রাষ্ট্রীয় নীতিমালা প্রণয়ন ও সংস্কারে প্রতিফলিত হলে গণতান্ত্রিক অংশগ্রহণ এবং সুশাসন আরও শক্তিশালী হবে। তিনি ডিজিটাল অধিকার নিশ্চিত করতে প্রান্তিক জনগোষ্ঠীর কণ্ঠস্বরকে জাতীয় পর্যায়ে পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

কর্মশালার সমাপনী বক্তব্যে সুশীল প্রকল্পের চট্টগ্রাম জেলা সমন্বয়কারী রিদুয়ানুল হাকীম রিয়াদ বলেন, এই কর্মশালার সুপারিশসমূহ জাতীয় পর্যায়ের নীতিনির্ধারণী সংলাপে উপস্থাপনের মাধ্যমে ডিজিটাল অধিকার, ডিজিটাল সাক্ষরতা ও অংশগ্রহণমূলক ডিজিটাল গভর্ন্যান্স নিশ্চিত করতে নাগরিক সমাজের সম্মিলিত উদ্যোগ আরও জোরদার করা হবে। তিনি কর্মশালার সার্বিক সমন্বয় ও সফল বাস্তবায়নে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান ও প্রতিনিধিদের আন্তরিক ধন্যবাদ জানান।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট