1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১২:৪৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
প্রবারণায় আত্মশুদ্ধির শিক্ষা ও কঠিন চীবরের দানমহিমা -লায়ন উজ্জল কান্তি বড়ুয়া ইসলামের সোনালী ইতিহাস ও ঐতিহ্য তুলে ধরতে কানাডা ও আমেরিকায় ইসলামি স্কলার প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার সৈয়দ আহমদ মাইজভান্ডারির দ্বিশত বেলাদত বার্ষিকীতে চরণদ্বীপে মাহফিল ডিজেবিলিটি কেয়ার ফাউন্ডেশন ও লিবার্টি ক্লাবের দুইদিনব্যাপী ৩০ শিশুর বিনামূল্যে ঠোঁট ও তালু কাটা সার্জারি ক্যাম্প। পটিয়ায় নির্যাতনে অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যুর অভিযোগ চট্টগ্রামে CREATIVE IT INSTITUTE-এ ভিডিও এডিটিং কোর্স ব্যাচ-২৬০২ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন চট্টগ্রাম উত্তর জেলা কমিটি গঠনকল্পে জাতীয়তাবাদী পেশাজীবী দলের আলোচনা সভা অনুষ্ঠিত এনসিপির কেন্দ্রীয় কমিটি পুনর্গঠন, চট্টগ্রামের সাংগঠনিক দায়িত্বে এ এস এম সুজা উদ্দিন পটিয়ায় হিন্দু সম্প্রদায়ের মানুষের মাঝে ডক্টর জুলকারনাইন চৌধুরীর উদ্যোগে শারদীয় দুর্গাপূজার উপহার সামগ্রী বিতরণ বোয়ালখালীতে সন্ত্রাসবিরোধী আইনে যুবলীগ নেতা গ্রেপ্তার

দুবাইয়ে সার্ক-এর ৪০ বছর পূর্তি অনুষ্ঠানে সাংবাদিক নেতারা শান্তি প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে

  • সময় সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪
  • ৪৮৯ পঠিত

ইউএই প্রতিনিধি:

রবিবার (৮ ডিসেম্বর) দুবাইয়ের স্থানীয় একটি হোটেলে “শান্তির জন্য সার্ক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সার্ক অন্তর্ভুক্ত দেশগুলোর পথ চলার ৪০বছরে পদার্পণ উপলক্ষে সার্ক সাংবাদিক ফোরাম সংযুক্ত আরব আমিরাতের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দক্ষিণ উপমহাদেশের ৮টি দেশের মধ্যে আর্থিক, সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরো জোরদার করতে ১৯৮৫ সালের ৮ ডিসেম্বর সার্ক নামের সংগঠনের পথ চলা শুরু হয়। এই সংগঠনের মাধ্যমেই বাংলাদেশ ভারতের পানি চুক্তিসহ মালদ্বীপ ও মায়ানমারের সাথে দ্বিপাক্ষিক চুক্তিতে বাংলাদেশ আরো এগিয়ে যায়। তারই ধারাবাহিকতায় সার্ক সাংবাদিক ফোরাম ও সার্ক অন্তর্ভুক্ত ৮টি দেশ নয় আমিরাতে অবস্থানরত সকল দেশের সাংবাদিকদের সমন্বয়ে এগিয়ে যেতে চায়, যাতে করে আমিরাতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের যে কোন প্রকার সমস্যা আন্তর্জাতিক মহলে তুলে ধরতে সুবিধা হবে বলে মনে করেন সংগঠনের নেতৃবৃন্দরা।
উপস্থিত সাংবাদিক নেতারা বলেন, সাংবাদিকতা শুধু নামে নয় কাজে তা প্রমাণ করাই প্রকৃত সাংবাদিকদের কাজ। কে পেশাধারী কে পেশাধারী না তা প্রমাণ হয় তার কাজের মাধ্যমেই। বাংলাদেশ মিশন হওয়া উচিত সকলের জন্যে সমান, কাউকে প্রাধান্য দিয়ে নিজেদের কুকর্ম ডাকার পথ সহজ করতে গেলে তা হতে দেয়া হবে না বলে হুশিয়ার করে দেন সাংবাদিকরা।
আমিরাতের বাণিজ্যিক নগরী দুবাইস্থ একটি হোটেলে সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সভাপতি, চ্যানেল এস আরব আমিরাত প্রতিনিধি এম সামসুর রহমান সোহেল (আরবি)’র সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও ভয়েজ অব ঢাকা’র সম্পাদক মো. ফখরুদ্দীন মুন্নার সঞ্চালনায় উপস্থিত ছিলেন- সময় টেলিভিশনের আরব আমিরাত প্রতিনিধি ও প্রেস ক্লাব আরব আমিরাতের সাবেক সভাপতি মোহাম্মদ শিবলি আল সাদিক, ডিবিসি নিউজ আমিরাত প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাত সভাপতি সাইফুল ইসলাম তালুকদার,এসএ টিভির আমিরাত প্রতিনিধি ও বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাত সভাপতি সিরাজুল হক, দিপ্ত টিভি আরব আমিরাত প্রতিনিধি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের উপদেষ্টা মাহবুব হাসান হৃদয়,দৈনিক পূর্বকোণ আরব আমিরাত প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতি আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ নাসিম উদ্দিন আকাশ,সি প্লাস আমিরাত প্রতিনিধি, বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি আরব আমিরাতের সিনিয়র সহ-সভাপতি সঞ্জিত কুমার শীল,  স্বদেশ বিচিত্রা’র নিজস্ব প্রতিনিধি, সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সহ-সভাপতি সাগর চন্দ্র স্বপন, বায়ান্ন টিভি আমিরাত প্রতিনিধি ও প্রবাসী সাংবাদিক সমিতির প্রচার সম্পাদক  ওবাইদুল হক মানিক, কিউটিভি বাংলা আমিরাত প্রতিনিধি ও সার্ক সাংবাদিক ফোরাম আরব আমিরাতের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ সারোয়ার উদ্দিন রনি, দুবাই সংবাদ আরব আমিরাত প্রতিনিধি এম রিদওয়ান প্রমুখ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট