1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
নানিয়ারচর জোন (১৭ ই বেংগল) কর্তৃক বুড়িঘাট ইয়ুথ ক্লাবকে ক্রীড়া সামগ্রী প্রদান বাঘাইছড়িতে হিফজুল কোরআন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত চট্টগ্রামের জেলা প্রশাসকের সাথে আইনী সহায়তা কেন্দ্র ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ কর্ণফুলীর শিকলবাহায় ডেইরী ফার্মের বর্জ্য ফেলে ভয়াবহ পরিবেশ দূষণ ফেনী ছাগলনাইয়ায় একনলা বন্দুক ও কার্তুজসহ গ্রেফতার ১ চমেক হাসপাতাল পরিচালকের সাথে ‘আসক’ ফাউন্ডেশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ পটিয়ার সামশুল আলম মাস্টার: মানবতার জন্য সাহসী এক আজীবন সংগ্রামী চট্টগ্রামে বৃষ্টিতে সড়কে হাঁটুপানি, নগরজুড়ে চরম ভোগান্তি বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু বোয়ালখালীতে একজন রত্নগর্ভা মা রহমতুন্নেছা -মোহাম্মদ জিয়াউদ্দিন বাবলু

পটিয়ায় অধ্যক্ষ আবু তৈয়বের ‘সন্তান বেড়ে উঠার পথে শিক্ষায় যত্ন’ গ্রন্থের মোড়ক উন্মোচন।

  • সময় সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২১৮ পঠিত

২৭সেপ্টেম্বর’২৫ শনিবার বিকাল ৩টায় খলিলুর রহমান মহিলা ( ডিগ্রি ) কলেজ মিলনায়তনে শিক্ষাবিদ ও লেখক অধ্যক্ষ আবু তৈয়বের ৫ম গ্রন্থ ‘সন্তান বেড়ে ওঠার পথে শিক্ষায় যত্ন’ গ্রন্থের বর্ণাঢ্য মোড়ক উন্মোচন অনুষ্ঠান গ্রন্থ প্রকাশনা কমিটির আহ্বায়ক শিক্ষাবিদ অধ্যক্ষ জসীম উদ্দীন এর স্বভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অধ্যাপক ভগীরথ দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রকাশনা কমিটির সচিব অধ্যাপক জাহিদুর রহমান। শিক্ষক পরিষদের পক্ষে উপাধ্যক্ষ হাসিনা খানম বলেন ‘ এই কলেযে সংস্কৃতির উন্নত মান ধরে রেখে সবাই এক পরিবারের সদস্যের মতো হয়ে উঠায় একে অপরের পরিপূরক হয়ে উঠেছি।
যা আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করেছে।
উদ্বোধনী বক্তব্যে শাহান শাহ হযরত জিয়াউল হক মাইজভাণ্ডারী (কঃ) ট্রাস্ট এর মান্যবর সচিব প্রফেসর এ,ওয়াই,এম,ডি জাফর আহমেদ বলেন অভিজ্ঞতাজাত জ্ঞান ও ধারণা দিয়েই ব্যক্তি,পরিবার, রাষ্ট্র সমাজ এগিয়ে থাকে।
সেই এগিয়ে থাকায় বই-ই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আর সেই সব বই যদি সন্তান মানুষ গড়া নিয়ে হয় তা হলে তো অভিভাবক, শিক্ষক সমাজের বিশেষ মনো্যোগ আকর্ষণ করবে।
গেষ্ট অব অনার চ,বি এর প্রফেসর ড, আবদুল গফুর বলেন, মায়ের গর্ভ থেকে শুরু করে শিশু বিকশিত হয়ে মানুষ হয়ে উঠার জন্য প্রতিধাপের আমাদের অভিভাবকের ধারণা থাকতে হবে। সেই ধারণা এই বই থেকে পাওয়া যাবে বলে উল্লেখ করেন।
চ বি এর ফ্যাইনেন্স বিভাগের ডিন প্রফেসর ড, ছালেহ জহুর বলেন লেখক আধুনিক সময়ের বিভিন্ন শিক্ষা দার্শনিক, মনো-সামাজিক বিজ্ঞানীদের তথ্য-উপাত্ত দিয়ে অভিজ্ঞতাজাত ও গবেষণালব্ধ বিষয়কে সুখপাঠ্য করে বইটি লিখেছেন, তাই সবাইর ভালো লাগবে।
প্রধান আলোচক অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেন ‘ জীবন মুখী এই বই সন্তানকে প্রকৃত মানুষ করার এক শিক্ষা-ডাক।
অধ্যক্ষ আবু তৈয়ব তার এই বইয়ের মোড়ক উন্মোচন করতে পারায় সকলের আন্তরিক সহযোগিতার জন্যে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রেস বিজ্ঞপ্তি

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট