1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

পটিয়ায় দাওয়াতে খায়র ইজতিমা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ২ মে, ২০২৬
  • ১৬৫ পঠিত

মুহাম্মদ বোরহান উদ্দিন
ইসলামের মৌলিক বিধি নিষেধের জ্ঞান সহজভাবে শিখিয়ে দিতে দাওয়াতে খায়র মজলিসের প্রসার ঘটাতে হবে -আলোচকবৃন্দ

আজ ২ মে ২০২৬ শনিবার সকাল নয়টায় পটিয়া শাহচান্দ আউলিয়া মাজার ও মাদ্রাসা সংলগ্ন জামে মসজিদে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির তত্বাবধানে এবং গাউসিয়া কমিটি চট্টগ্রাম দক্ষিণ জেলার সৌজন্যে এই ইজতিমা অনুষ্ঠিত হয়।

পটিয়ার দাওয়াতে খায়র ইজতিমায় আলোচকগন বলেন-মুসলিম নর নারীদেরকে ইসলামের মৌলিক বিধিনিষেধের জ্ঞান সহজভাবে শিখিয়ে দেওয়াই দাওয়াতে খায়র মজলিসের উদ্দেশ্য। তাই সর্বাত্মক প্রচেষ্টার মাধ্যমে এই মজলিসের প্রসার ঘটাতে হবে। সবাই কে আন্তরিকতা নিয়ে কাজ করতে নির্দেশ দিয়েছেন এর প্রবর্তক পীর সাবির শাহ্ মাদ্দাজিল্লুহুল আলী।

দাওয়াতে খায়র স্ট্যান্ডিং কমিটির আহবায়ক অধ্যক্ষ মুফতি সৈয়দ অছিয়র রহমান আলকাদেরীর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোছাহেব উদ্দিন বখতিয়ার ও জনাব হাবিবউল্লাহ মাস্টারের সার্বিক পরিচালনায় অনুষ্ঠিত ইজতিমায় প্রধান মুয়াল্লিম হিসেবে বিভিন্ন প্রশ্নোত্তর প্রদান করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার প্রধান মুফতি আল্লামা কাজী আবদুল ওয়াজেদ আলকাদেরী ।

সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তা’লিম ও বয়ান প্রদান করেন আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক আল্লামা আবদুল মান্নান এবং সাদার্ণ বিশ্বিবদ্যালয়ের অধ্যাপক সৈয়দ জালাল উদ্দীন আল আজহারী। ইজতিমায় পরবর্তী কর্মসূচি ঘোষণা ও অনুষ্ঠান সঞ্চালনা করেন মাওলানা ইমরান হাসান আল কাদেরী।

এতে চট্টগ্রাম দক্ষিণ জেলার অন্যান্য কর্মকর্তাদের মধ্যে অধ্যক্ষ আবদুল মান্নান চৌ,মাওলানা ওবায়দুল হক হক্কানি, শেখ মোহাম্মদ সালাউদ্দিন, ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন, হারুনুর রসিদ চৌ, খোরশেদ আলম রেজভী, আহমদ কবির, মাওলানা আবদুল গফুর খাঁন, মাহবুবুল আলম এম কম, লোহাগাড়া গাউসিয়া কমিটির সেক্রেটারি মাওলানা জসিমউদদীন আলকাদেরী প্রমুখ কর্মকর্তাবৃন্দ সহ জেলা- উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের সভাপতি, সাধারণ সম্পাদক এবং দাওয়াতে খায়র সম্পাদক সহ প্রশিক্ষণ প্রাপ্ত সকল মুয়াল্লিম অংশ গ্রহন করেন।

দাওয়াতে খায়র বর্ষ ২০২৬ উপলক্ষে আয়োজিত এই ইজতিমা থেকে আগামী তিন মাসের জন্য মুয়াল্লিমদের হাতে দাওয়াতে খায়র মজলিসের বিষয় ভিত্তিক সিলেবাস ঘোষণা করা হয়।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট