1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনামঃ
দুর্গার হাতে ন্যায়ের ভার, নারী নির্যাতন বন্ধ হোক এবার বই পড়ুন, জ্ঞান বাড়ান—লাইসিয়ামের পাশে সাংবাদিক মুজাহিদুল চকরিয়ার পহরচাঁদার হেলাল উদ্দিন পাচ্ছেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক, পহরচাঁদা ফাজিল মাদরাসা প্রাক্তন ছাত্র পরিষদের অভিনন্দন সাদা ছড়ি: দৃষ্টির সীমানা পেরিয়ে আত্মবিশ্বাসের আলোয় পথচলা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় বোয়ালখালীর মা-ছেলে নিহত বোয়ালখালীতে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্সে অ্যাম্বুলেন্স আছে, চালক ছুটিতে সীরাতের শিক্ষা ব্যাক্তি জীবন ও রাস্ট্রীয় পর্যায়ে বাস্তবায়ন করতে হবে: মুফতি আলী হাসান ওসামা পটিয়ায় বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার পরিদর্শন রোটারি ক্লাব অব চিটাগং খুলশী সেন্ট্রালের সভা অনুষ্ঠিত

পটিয়ায় দেশরত্ন পরিষদের উদ্যোগে শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত।

  • সময় সোমবার, ১৭ মে, ২০২১
  • ৬২৭ পঠিত

আজ ১৭ মে বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে হাবিলাসদ্বীপ ইউনিয়ন পরিষদের হল রুমে পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা’র নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল – মোহাম্মদ সাহাব উদ্দিন।

দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের মাঝে সফল রাষ্ট্র হিসেবে পরিচিত – আলহাজ্ব শাহজাহান চৌধুরী।

সেদিন দেশরত্ন শেখ হাসিনা দেশে ফিরেছিলেন বলে দেশের মানুষের আজ ভাগ্য পরিবর্তন হয়েছে – মোঃ সাইফুল ইসলাম।

উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের সভাপতি দিদারুল হক জসিম ও সঞ্চালনা করেন পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের সাধারণ সম্পাদক আজিজুল হক মানিক।
এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় দেশরত্ন পরিষদের সভাপতি, বিশিষ্ট শিশু সংগঠক ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাহাব উদ্দিন।
বিশেষ অতিথি চট্টগ্রাম দক্ষিণ জেলা দেশরত্ন পরিষদের সভাপতি আলহাজ্ব শাহজাহান চৌধুরী, পটিয়া উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম।
এতে আরো বক্তব্য রাখেন পটিয়া উপজেলা শ্রমিক লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ, হাবিলাসদ্বীপ ইউনিয়ন মৎস্যজীবী লীগের আহবায়ক খোরশেদ আলম, সাবেক জেলা ছাত্রলীগ নেতা সিদ্ধার্ত বড়ুয়া, পটিয়া উপজেলা দেশরত্ন পরিষদের মহিলা বিষয়ক সম্পাদক রোকসানা আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক উজ্জ্বল ঘোষ, যুবলীগ নেতা সাহাবুদ্দীন সাদী, সাইফুল ইসলাম জুয়েল, আবদুর শুক্কুর, সাহেদুল ইসলাম সোহেল, দুর্জয় বড়ুয়া নয়ন, মোঃ শাহেদ, আবদুল আল মণি, ছোটন আচার্য্য, খোকন প্রমূখ।
আলোচনা সভা শেষে দেশরত্ন শেখ হাসিনা ও দেশরত্ন পরিষদের প্রধান উপদেষ্টা, বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মুহাম্মদ বদিউল আলমের দীর্ঘায়ু কামনায় সকলে দোয়া করেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট