1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
শিরোনামঃ
নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি

পিরোজপুরে আর্তমানবতার পাশে শিকদারমল্লিক ইউনিয়ন নেতৃবৃন্দ

  • সময় মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৫৮০ পঠিত

ইসমাইল ইমনঃ

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী পিরোজপুর এর মাটি ও মানুষের নেতা জননেতা শ ম রেজাউল করিম মহোদয়ের নির্দেশে পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বাইজিদ হোসেনের নেতৃত্বে সদর উপজেলাধীন ১ নং শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামীলীগের নেতৃবৃন্দ ১নং ,৪নং এবং ৯নং ওয়ার্ডের বৈশ্বিক মহামারী করোনাকালীন সংকট সময়ে সাধারণ মানুষের দুরবস্থা এবং বিভিন্ন অসুবিধা বিষয়ে অবগত হন এবং সকলকে সাহায্য সহযোগিতা করা প্রত্যয় ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার ,যুগ্ম সাধারন সম্পাদক গোলাম রাব্বানী পিন্টু ,হিমাদ্রী শেখর মন্ডল সহ ইউনিয়ন আওয়ামীলীগের শীর্ষস্হানীয় নেতৃবৃন্দ।করোনা কালীন ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ২৬শে জুলাই রোজ সোমবার ইউনিয়ন নেতৃবৃন্দ স্থানীয় পাচপাড়া বাজার,শিকদার মল্লিক এবং আধাঝুড়ি এলাকার সর্বসাধারন মানুষের দ্বারে উপস্থিত হয়ে তাদের সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন।ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এলাকাবাসির উদ্দেশে বলেন শিকদার মল্লিক ইউনিয়ন আওয়ামী লীগ সব সময় অসহায় দুস্থ ইউনিয়ন বাসীর পাশে রয়েছে। করোনাকালীন সময়ে যারা অসহায় অনাহারে রয়েছেন তাদেরকে উপজেলা ভাইস চেয়ারম্যানসহ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয় এবং তারা প্রতিশ্রুতি ব্যক্ত করে বলেন যতটুকু সম্ভব তারা আর্তমানবতার সেবায় এগিয়ে আসবেন। এসময় বিভিন্ন ওয়ার্ড ,ইউনিট ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট