1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনামঃ
অসহায় নারীকে স্বাবলম্বী করতে সেলাই মেশিন দিলেন এপেক্স ক্লাব অব বান্দরবান মৃত্যুঞ্জয়ী বীর এস এম ইউসুফ – তসলিম উদ্দীন রানা বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে পার্কভিউ হাসপাতালে র‌্যালি ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত আগামীর গবেষক প্রজন্ম তৈরিতে বিশেষ ভূমিকা রাখার আহ্বান- মনজুর আলম মঞ্জু চট্টগ্রামে জাতীয়তাবাদী পেশাজীবী দলের অভিষেক অনুষ্ঠানে তৃণমুল কর্মীদের মুল্যায়ন করবে বিএনপিঃ আবু সুফিয়ান শিক্ষা প্রতিষ্ঠানের চেইন অব কমান্ড অনুসরণের আহবান : মনজুর আলম মঞ্জু কচুখাইনে মোহাম্মদ ছালে আহমদ’র ইন্তেকালে বিভিন্ন মহলের শোক প্রকাশ ডেঙ্গু প্রতিরোধে পটিয়া পৌরসভায় লিফলেট বিতরণ করলেন নুরুল আলম সওদাগর নুসরাত তাবাসসুম জ্যোতির গ্রামের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে পটিয়ায় এনসিপির মশাল মিছিল আলোকবর্তিকা মানব উন্নয়ন ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটি গঠন চেয়ারম্যান মোঃ কামরুল হুদা খাঁন, প্রতিষ্ঠাতা মহাসচিব ও প্রধান নির্বাহী মোহাম্মদ আলী

প্রি-কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এর বার্ষিক ক্রীড়া পুরস্কার বিতরণ ও বিজ্ঞান মেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

  • সময় বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ৪০৭ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ
চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

শিক্ষার্থীদের বিজ্ঞানচর্চার প্রতি উৎসাহ বাড়াতে ও বিজ্ঞানমনষ্ক করে গড়ে তোলার লক্ষ্যে প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজে কল্পলোক শাখায় বুধবার (২৭ নভেম্বর ) দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
আয়োজন করা হয়।

বুধবার (২৭ নভেম্বর ) সকাল ১১ টায় ফ্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের মাঠ প্রাঙ্গণ এই বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয়।

ইঞ্জিনিয়ার মোঃ হোসেন মুরাদ এর সভাপতিত্বে কেয়া চৌধুরী,সলিম উল্লাহ, সুদীপ্তা বড়ুয়া, সানজিদা শেফার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং এর বিভাগীয় প্রধান প্রফেসর ড. অছিয়র রহমান।

এসময়ে আরো উপস্থিত ছিলেন প্রধান বক্তা কর্ণফুলি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার জয়ন্ত বাড়ৈ। বিশেষ অতিথি সমাজকর্মী ওবায়দুল হক মণি,চট্টগ্রাম রাইসমিল সমিতির সাবেক সাধারণ সম্পাদক রফিকুল্লাহ,প্রি-কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এর উপদেষ্টা মোঃ ফেরদৌস ওয়াহিদ, ও সাইফুল ইসলাম সেলিম।

বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী স্কুল প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজ, অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ,চট্টগ্রাম মাল্টিমিডিয়া স্কুল এন্ড কলেজ ও আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুল। বিজ্ঞান ও প্রযুক্তি মেলায় বিজ্ঞান প্রজেক্টে প্রদর্শন করে
প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজর শিক্ষার্থীরা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বিজ্ঞান প্রদর্শিত স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি প্রফেসর ড. অছিয়র রহমান।স্টল পরিদর্শনকালে তিনি বলেন, বর্তমানে শিক্ষা বিস্তারে ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে। আমাদের প্রযুক্তি নির্ভর ও উন্নয়নমনষ্ক হতে হবে। এই ধরনের মেলা শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানের প্রতি আগ্রহ সৃষ্টি করে এবং গবেষণার প্রতি তাদের মনোযোগ আকর্ষণ করে।

এই সময় স্বাগত বক্তব্য রাখেন প্রি কলেজিয়েট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ আমজাদ হোসাইন।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বেলা তিনটায় অংশ নেওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট