1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+ কর্ণফুলী নতুন ব্রিজ এলাকায় বালুর গর্তে পড়ে প্রাণ গেল ৭ বছরের শিশুর এসএসসি পরীক্ষায় ফেল করে এক পরীক্ষার্থীর আত্মহত্যা সৌদি আরবে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৭ জনের মৃত্যু চট্টগ্রাম চান্দগাঁওয়ে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মতবিনিময় সভা ও খাদ্যসামগ্রী বিতরণ মরণফাঁদ অটোরিকশা এখনই কঠোর নিয়ন্ত্রণ চাই: মোস্তানছিরুল হক চৌধুরী

প্রেমিকের সাথে প্রথম সাক্ষাতে ধর্ষণের শিকার তরুণী

  • সময় বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫
  • ৩৫১ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ

প্রায় এক বছর ধরে মুঠোফোনে তাদের প্রেমের সম্পর্ক। প্রেমিকের বাড়ি গাজীপুর। প্রেমিকার বাড়ি কুমিল্লা। একপর্যায়ে প্রেমিক তার প্রেমিকার সঙ্গে সামনাসামনি দেখা করার বায়না ধরেন। প্রেমিকা কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে দেখা করতে আসেন। সারা দিন তারা বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করেন। শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন প্রেমিক। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ ধরেন। এছাড়াও ভুক্তভোগীকে মারধর করেন।

কুমিল্লার এক তরুণী প্রেমিকের সঙ্গে দেখা করতে গাজীপুরের কালীগঞ্জে এসে ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে মামলা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন। অভিযুক্ত ওই প্রেমিক যুবকের নাম ফরিদ পালোয়ান। তিনি কালীগঞ্জের মুক্তারপুর হরিদেবপুরের বাসিন্দা।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, মেয়েটি কুমিল্লা থেকে গাজীপুরের কালীগঞ্জে ফরিদের সঙ্গে দেখা করতে আসেন। সারা দিন ঘোরাঘুরি শেষে নিরাপত্তার অজুহাতে মেয়েটিকে রাতে থেকে যেতে বাধ্য করেন ফরিদ। পরে এক বাড়িতে তিনি কয়েকজনের সহযোগিতায় ধর্ষণ করেন। ধর্ষণের কথা গোপন করতে বলেন। পাশাপাশি ভুক্তভোগীকে মারধর করেন।

ওই তরুণী পরে নিজ বাড়িতে ফিরে গিয়ে পরিবারের কাছে বিষয়টি জানালে তাঁরা কালীগঞ্জ থানায় মামলা করার পরামর্শ দেন। তিনি শেষে সাতজনকে আসামি করে থানায় মামলা করেন।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘মেয়েটি গতকাল রাতে থানায় এসে মামলা করেন। এর পরিপ্রেক্ষিতে অভিযুক্তকে ধরতে অভিযান অব্যাহত আছে। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই আসামিকে ধরতে পারব।’

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট