1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রামের জালালাবাদ, বায়েজিদ বোস্তামী, আরেফিন নগরে মোজাদ্দেদিয়া দরবার শরীফের উদ্যোগে জশনে জুলুস অনুষ্ঠিত। সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা পটিয়ায় হাফেজ আহমদ চৌধুরী স্কলারশিপের সম্মাননা প্রদান পটিয়ায় মাকে মারধরের অভিযোগে যুবক গ্রেপ্তার, ৬০ দিনের কারাদণ্ড Nexus-2026;পানি সংকট থেকে বেকারত্ব, জলাবদ্ধতা থেকে ইভটিজিং: চট্টগ্রামের নগর সংকট সমাধানে সমন্বিত উদ্যোগের আহ্বান গ্রীন ফোর্স বাংলাদেশের চট্টগ্রাম জেলা কমিটি ঘোষণা ‘সবার আগে বাংলাদেশ’ চেতনায় গড়ে উঠতে হবে: এরশাদ উল্লাহ ক্বিরাতুল কুরআন মডার্ণ হিফজ মাদরাসার অভিভাবক সমাবেশ সম্পন্ন ”নৈতিক শিক্ষায় গড়ি সুন্দর ভবিষ্যৎ” প্রিয়নবীর শুভাগমন এবং তাঁর জীবনাদর্শ  – আতিয়া নুর আফরা বোয়ালখালীর সাবেক কাউন্সিলর নজরুল ইসলাম আর নেই

সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা সংকটাপন্ন, চিকিৎসায় ব্যয় সাড়ে ১৩ লাখ টাকা

  • সময় বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ১৬ পঠিত

নিজস্ব প্রতিনিধি

মাসিক ‘ফটিকছড়ি সংবাদ’-এর সম্পাদক ও প্রবীণ সাংবাদিক আহমদ আলী চৌধুরীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন। বর্তমানে তিনি ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। একই সঙ্গে তার চিকিৎসার ব্যয় বহন করতে গিয়ে চরম আর্থিক সংকটে পড়েছে পরিবার।

পরিবার সূত্রে জানা গেছে, চট্টগ্রামে মেরুদণ্ডের পেছনের অংশের রক্তনালীর একটি অপারেশনের পর সেখানে ইনফেকশন দেখা দেয়। অভিযোগ অনুযায়ী, চট্টগ্রামে চিকিৎসার পর জটিলতা দেখা দিলে চারদিন আগে ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে তাকে পুনরায় অস্ত্রোপচার করানো হয়। বর্তমানে তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন বলে জানিয়েছেন তার ছেলে ইশতিয়াক আহমদ চৌধুরী তানভীর।

পরিবারের দাবি, চট্টগ্রামে চিকিৎসার পেছনে ইতোমধ্যে প্রায় সাড়ে ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। ঢাকার কন্টিনেন্টাল হাসপাতালে চিকিৎসা বাবদ এ পর্যন্ত প্রায় সাড়ে ১৩ লাখ টাকার বিল হয়েছে। একদিকে সংকটাপন্ন শারীরিক অবস্থা, অন্যদিকে বিপুল চিকিৎসা ব্যয়—দুই দিক থেকেই কঠিন পরিস্থিতির মুখোমুখি পরিবারটি।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি, ফটিকছড়ি শাখায় আহমদ আলী চৌধুরী ও তার স্ত্রীর নামে থাকা ফিক্সড ডিপোজিটের অর্থ উত্তোলনেও জটিলতা তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের কথিত নীতিমালার কারণে অর্থ দেওয়া হচ্ছে না বলে পরিবারের অভিযোগ। সংশ্লিষ্ট ব্যাংকে একাধিকবার যোগাযোগ ও তদবির করেও এখনো সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন তারা।

এ অবস্থায় সহকর্মী সাংবাদিক, শুভাকাঙ্ক্ষী, বিত্তবান ব্যক্তি ও সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের প্রতি আহমদ আলী চৌধুরীর চিকিৎসায় সহযোগিতার জন্য মানবিক আবেদন জানানো হয়েছে।

সাংবাদিক সমাজের পক্ষ থেকে বলা হয়েছে, একজন প্রবীণ সহকর্মীর সংকটাপন্ন অবস্থায় সব ভেদাভেদ ভুলে তার পাশে দাঁড়ানো এখন জরুরি। তার জীবন রক্ষায় প্রয়োজনীয় চিকিৎসা ব্যয় বহনে সমাজের সামর্থ্যবান ব্যক্তিদের এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।

চিকিৎসা সহায়তা পাঠানোর জন্য:
বিকাশ: ০১৮৪৫-৭২১০৫৩
নাম: ইশতিয়াক আহমদ চৌধুরী তানভীর (ছেলে)

আহমদ আলী চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছে তার পরিবার।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট