1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনামঃ
চট্টগ্রাম নাগরিক ফোরামের সভায় বক্তারা “চট্টগ্রাম জলাবদ্ধার স্থায়ী নিরসনের লক্ষ্যে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক” জলাবদ্ধতা ও চট্টগ্রাম: নগর পরিকল্পনার সীমাবদ্ধতা এবং উত্তরণের পথরেখা – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বায়েজিদ বোস্তামী এলাকায় সন্ত্রাসী হামলা, ককটেল বিস্ফোরণ, মামলার পরও গ্রেপ্তার নেই, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী গুমান মর্দ্দনের কৃতি সন্তান এডভোকেট আবু মোহাম্মদ ইয়াহইয়ার ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত লায়ন্স ক্লাব অব চিটাগাং–এর ৬৮তম চার্টার বার্ষিকী উদযাপন মৌলভীবাজারে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত সম্মিলিত ৯৪ ক্রিয়েটার গ্রুপ অফ বাংলাদেশের উদ্যোগে এস এস সি ৯৪ দিবস পালন বাবার মৃত্যুর পর ১৪ বছর বয়সেই সিএনজি চালিয়ে সংসারের হাল ধরেছে মিনহাজ। চট্টগ্রামের নতুন এসপি হলেন ডিএমপির আলোচিত ডিসি মাসুদ হাজারো মানুষের আনাগোনা, তবু নেই পাবলিক টয়লেট

বাকলিয়ায় স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেফতার

  • সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২
  • ৫২৬ পঠিত

মনিরুল ইসলাম রিয়াদ, চট্টগ্রাম মহানগর প্রতিনিধিঃ

চট্টগ্রামের বাকলিয়ায় চাঞ্চল্যকর স্বামী হত্যার অভিযোগে ফেঁসে গেলেন স্ত্রী। নিহতের বাবার দায়ের করা মামলায় বুধবার (১৬ নভেম্বর) স্ত্রীকে গ্রেফতার করে বাকলিয়া থানা পুলিশ। পরে আদালত স্ত্রীকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করে বাকলিয়া থানা পুলিশ।

নিহত ব্যক্তির নাম শুক্কুর আলী সোহেল (৩৫)। তার স্বজনদের দাবি, তিনি স্ত্রী কর্তৃক খুন হন।

এর আগে বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় সোমবার (১৪ নভেম্বর) বিকেলে স্ত্রীর পরকীয়ার জেরে এ চাঞ্চল্যকর হত্যাকাণ্ড সংঘটিত হয় বলে জানা গেছে।

নিহত শুক্কুর আলী পেশায় ব্যবসায়ী ছিলেন। তার গ্রামের বাড়ি বাঁশখালী থানাধীন জলদি এলাকার বদি আলম চেয়ারম্যানের বাড়িতে। বিয়ের পর সে পরিবার নিয়ে তার শ্বশুর বাড়ির পাশ্ববর্তী নগরীর কালা মিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

নিহতের ছোট ভাই মোহাম্মদ আব্বাস জানান, তার বড় ভাই শুক্কুর আলী বউ-বাচ্চা নিয়ে কালা মিয়া বাজার এলাকায় ভাড়া বাসায় থাকতেন। স্ত্রী লিজা গলাটিপে তার ভাইকে হত্যা করেছে বলে জানান তিনি। নিহতের গলা ও বুকে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে জানান আব্বাস।

নিহতের স্বজনরা জানান, স্ত্রীর পরকীয়ার জেরে স্বামীর সাথে পারিবারিক কলহের সৃষ্টি হয়। ফলে স্ত্রী কর্তৃক এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত শুক্কুরের মেয়ে পুলিশকে স্ত্রী কর্তৃক হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য দেয় বলে জানান তারা।

এবিষয়ে বাকলিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ‘অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে। ‘

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট