1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
শিরোনামঃ
বেকারত্ব সমাজের বিষফোঁড়া -মুহাম্মদ মুহিউদ্দীন ইবনে মোস্তাফিজ সুরধ্বনি মিউজিক একাডেমি’র শাস্ত্রীয় সংগীতানুষ্ঠান সম্পন্ন। কবিতাঃ অপেক্ষার নীল কাব্য  -মোঃ ফেরদাউস আলম  হালিশহরে মনির আহাম্মদ ফাউন্ডেশনের উদ্যোগে হাফেজ শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ জাতীয় ছাত্রশক্তির সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ শাখার আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন। ত্রিতরঙ্গ আবৃত্তি দলের “চিরদিনের সখা” অনুষ্ঠান সম্পন্ন মা দিবসে শিশুদের প্রাণবন্ত আয়োজনে মুখর ফ্লোরেট প্লে স্কুল এন্ড ডে কেয়ার আকবরশাহে হত্যাচেষ্টা মামলা, আতঙ্কে এলাকাবাসী গ্রেফতার একজন চট্টগ্রামে ‘চাটগাঁইয়্যা নওজোয়ান’-এর বৈশাখী কনসার্ট: সুরের মূর্ছনায় মাতল বন্দরনগরী পটিয়া, চট্টগ্রাম জুড়ে প্রতিদিন চলছে জমজমাট মেজবানী ও ওরশ বিরানী।

বোয়ালখালীতে সিএনজি অটোরিকশা উল্টে বৃদ্ধ দম্পতি আহত

  • সময় শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ৩২৬ পঠিত

বোয়ালখালী প্রতিনিধি :

বোয়ালখালীতে সিএনজি চালিত অটোরিকশা উল্টে আহত হয়েছেন বৃদ্ধ দম্পতি। তারা অটোরিকশা যাত্রী ছিলেন।

শনিবার (৫ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার আরাকান সড়কের আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

আহত দম্পতি পটিয়া উপজেলার ধলঘাট গ্রামের বাসিন্দা সঞ্জিত সূত্র দাশ (৭০) ও তার স্ত্রী রেনু সূত্র দাশ (৬০)। তারা খাগড়াছড়ির মেয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের দায়িত্বরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার বিপ্লব চৌধুরী বলেন, সিএনজি অটোরিকশার দুই যাত্রীকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে সঞ্জিত সূত্রদাশকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য রেফার করেছেন কর্তব্যরত চিকিৎসক। দুইজনেই মাথায় আঘাত পেয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোমদণ্ডী ফুলতলমুখী দ্রুতগতির অটোরিকশা (চট্টগ্রাম-থ- ১৪-৩২৩৯) আরকান সড়কের আমতল এলাকায় হঠাৎ উল্টে যায়। এতে অটোরিকশায় থাকা দুই যাত্রী আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। তবে অটোরিকশাটি ফেলে চালক পালিয়ে গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট