1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সৃষ্টিকর্মে চিরঞ্জীব তুমি -মো: ওসমান হোসেন সাকিব কৃত্রিম কিডনি তৈরি করে সারা বিশ্বে চমক লাগান চট্টগ্রামের সন্তান ড. শুভ রায়। বোয়ালখালীতে কারখানায় চোর সন্দেহে আটক যুবকের মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশন এর ধর্ষণ বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত শফিকুল সভাপতি আলমগীর সাধারণ সম্পাদক পটিয়ায় মানবতার বন্ধনের কার্যকরী কমিটি গঠন। জাসাস চট্টগ্রাম মহানগর এর উ‌দ্যেগে জাতীয় ক‌বি কাজী নজরুল ইসলা‌মের ১২৭ তম জন্মবার্ষির্কী উদযাপন সম্পন্ন। আবারও চট্টগ্রাম নগরীতে শিশু যৌন নিপীড়নের অভিযোগ, গ্রেপ্তার মুদি দোকানি ইউনাইটেড প্রেসক্লাব চট্টগ্রাম’র কার্যকরী কমিটির প্রথম সভা অনুষ্ঠিত পটিয়ায় বাসচাপায় প্রাণ গেল দুই কিশোরের। বাড়ি নির্মাণের চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রকৌশলী মোমিনুল হক দেশকে এগিয়ে নিতে সততার সাথে কাজ করে যাচ্ছে প্রয়াস

মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা সিদ্ধান্ত আজ

  • সময় রবিবার, ২৩ মার্চ, ২০২৫
  • ২৬৫ পঠিত

শ্রাবণ মাহমুদঃ

এ’বছর মঙ্গল শোভাযাত্রার নাম পরিবর্তন হবে কিনা, তা সোমবার(২৪ মার্চ)২৫খ্রিঃ
পৃথক সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
তিনি বলেন, সমাজ থেকে কোনো সংস্কৃতিকে বাদ দেওয়া মঙ্গলজনক নয়।
এবারের শোভাযাত্রায় সত্যিকার অর্থে পরিবর্তন দেখতে পাবে মানুষ।

রোববার (২৩ মার্চ) বিকেলে সচিবালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

সংস্কৃতি উপদেষ্টা বলেন, শোভাযাত্রা যখন শুরু হয়েছিল, তখন এর নাম ছিল ‘আনন্দ শোভাযাত্রা’। আগে নাম পরিবর্তন হয়েছে, এবারও তা হতে পারে।
এবার বাঙালিদের শোভাযাত্রা হবে না, সবার শোভাযাত্রা হবে।
নাম পরিবর্তন হলেও ইউনেস্কোর স্বীকৃতিতে কোনো সমস্যা হবে না, কারণ ইউনেস্কো শোভাযাত্রাকেই স্বীকৃতি দিয়েছিল।

তিনি আরও বলেন, এবার পহেলা বৈশাখের অনুষ্ঠান সন্ধ্যার মধ্যে শেষ করতে হবে—এমন কোনো নির্দেশনা থাকবে না। তবে অনুষ্ঠান কতক্ষণ চলবে, তা পুলিশের পক্ষ থেকে জানিয়ে দেয়া হবে বলে জানান সংস্কৃতি উপদেষ্টা।

মোস্তফা সরোয়ার ফারুকী জানান, চৈত্র সংক্রান্তিতে শিল্পকলায় রক কনসার্ট অনুষ্ঠিত হবে।
পহেলা বৈশাখে সংসদ ভবনের সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো আয়োজন করা হবে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট