1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন

  • সময় শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ১০৫ পঠিত

প্রেস বিজ্ঞপ্তি :: চট্টগ্রাম নগরীর শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের হিফজুল কুরআন বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে এক হিফজুল কুরআন প্রতিযোগিতা মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ আরাফাত আল মাদানীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উদ্বোধনী বক্তব্য রাখেন মানাযিল ফাউন্ডেশনের উপদেষ্টা মাওলানা শামীমুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. গিয়াস উদ্দিন তালুকদার। তিনি বলেন, পবিত্র কুরআন শুধু মুখস্থ করার বিষয় নয়; কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়ন করাই মূল লক্ষ্য। কুরআনের সঙ্গে শিক্ষার্থীদের গভীর সম্পর্ক তৈরি হলে তাদের চরিত্র, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সমৃদ্ধ হবে। তিনি হিফজুল কুরআনের শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতা আয়োজনের জন্য মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম আরও বিস্তৃত করার আহ্বান জানান।

বিশেষ অতিথির বক্তব্যে আলহাজ্ব শামসুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মুহাম্মদ নাসির উদ্দীন বলেন, কুরআনের হাফেজরা আমাদের সমাজ ও জাতির গর্ব। তাদের যথাযথ মর্যাদা ও উৎসাহ প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব। হিফজুল কুরআনের প্রসার ও কুরআনপ্রেমী প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠান, অভিভাবক ও সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রফেসর ড. বি. এম. মফিজুর রহমান, বাংলাদেশ মসজিদ মিশন চট্টগ্রাম মহানগরের সেক্রেটারি আলহাজ্ব মাওলানা সলিমুল্লাহ হাবিবি, কিলপ্টন গ্রুপের সিইও এমডি এম মহিউদ্দিন চৌধুরী, মাদরাসা-ই আবু হুরায়রা (রা.) কমপ্লেক্সের সেক্রেটারি ইঞ্জিনিয়ার সেলিম উল্লাহ চৌধুরী,টেরীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সেক্রেটারি আহমদ হোসেন, বাংলাদেশ তাহফিজুল কুরআন সংস্থার মহাসচিব হাফেজ মুহাম্মদ নুরুল আবছার, সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান হাফেজ মাওলানা মুহাম্মদ মহিউদ্দিন মাহবুব, মাদরাসা-ই আবু হুরায়রা (রা.)-এর সুপার মাওলানা মুহাম্মদ ওবাইদুল হক, ইসলামী চিন্তক ও গবেষক মাওলানা এম সোলাইমান কাসেমী, আবাম ফাউন্ডেশনের চেয়ারম্যান শামসুল আলম খান মুরাদ,স্যাভকের চেয়ারম্যান এডভোকেট শাহজাহান আলী চৌধুরী প্রমুখ।

সভাপতির বক্তব্যে মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আরাফাত আল মাদানী বলেন, কুরআনের খেদমত এবং কুরআনপ্রেমী ও আদর্শ প্রজন্ম গড়ে তোলাই মানাযিল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অন্যতম লক্ষ্য। শিক্ষার্থীদের মধ্যে কুরআন হিফজের প্রতি আগ্রহ সৃষ্টি, মেধার বিকাশ এবং তাদের উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও কুরআন ও ইসলামী শিক্ষার প্রসারে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান। পরিশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিচারক প্যানেল ছিলেন মক্কা হেরেম তাহফীয ইনস্টিটিউট মেম্বার ওস্তাদ হেলাল চৌধুরী, কারী মিজানুর রহমান ও কারী আবু বক্কর।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট