1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
 HSC এর পর দ্বিধাদ্বন্দ্ব: দেশের পাবলিক বিশ্ববিদ্যালয় নাকি Study Abroad? চট্টগ্রামে ‘Talent Hunt 2026’:১০০-এর অধিক যুবকের কারিগরি প্রশিক্ষণে এনরোলমেন্ট ও প্রশিক্ষণ শেষে চাকরির উদ্যোগ শিমুল বড়ুয়ার জীবন বাঁচাতে এগিয়ে আসার আহ্বান চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক হলেন পটিয়ার সন্তান সাজ্জাদ হোসেন মৃত্যুঞ্জয়ী মৌলভী সৈয়দ শুধু বীরের নাম নয় ইতিহাস- তসলিম উদ্দীন রানা জাতীয় পর্যায়ের মার্শাল আর্ট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ন্যাশনাল ইংলিশ স্কুল চিটাগং চকরিয়ায় পাহরচাঁদা মহিলা দাখিল মাদ্রাসায় শতভাগ পাসের রেকর্ড অক্ষুণ্ণ, জিপিএ-৫ পেয়েছে দুই শিক্ষার্থী ‘ভূজপুর ট্রাজেডি’র মামলা প্রত্যাহারে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে ভূজপুর মজলুম ঐক্য পরিষদ পটিয়ায় শাহ্ আমির উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা আমিনুল হক তালুকদারের তৃতীয় মৃত্যু বার্ষিকী আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জামেয়া মহিলা কামিল মাদরাসার দাখিল-২৬ পরীক্ষায় ঈর্ষনীয় সাফল্য অব্যাহত ৬১ জন A+

মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

  • সময় সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ৪২৫ পঠিত

শহিদুল ইসলাম, প্রতিবেদক, সিলেট:

মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমী’র বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ২৩ ডিসেম্বর ২০২৪, সোমবার দুপুর ২টায় একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অত্র একাডেমি’র সভাপতি আলহাজ্ব জিয়াউর রহমান, পরিচালনা করেন অত্র একাডেমি’র প্রধান শিক্ষক মোঃ আব্দুল্লাহ আল মামুন রাজু।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী, শিক্ষানুরাগী ও সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সম্মানিত পরিচালক আলহাজ্ব কাপ্তান হোসেন।

বিশেষ অতিথি বৃন্দ হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা শ্রমিকদলের সহ-সভাপতি শাহ আব্দুল মুকিত, আনিলগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শাহনেওয়াজ, ৮নং মোগলাবাজার ইউনিয়ন শ্রমিকদল শাখা’র সাধারণ সম্পাদক মোঃ আব্দুস সালাম, ৮নং মোগলাবাজার ইউনিয়ন শাখা বাংলাদেশ জামায়াতে ইসলামের আমীর কামরানুল ইসলাম অপু, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর পরিচালক মোহাম্মদ মাহবুব আহমদ, মোগলাবাজারের বিশিষ্ট ব্যবসায়ী সায়েম আহমদ, মোগলাবাজার প্রি-ক্যাডেট একাডেমি’র অভিভাবক সদস্য মোঃ কামরান আলম, অত্র একাডেমি’র অভিভাবক ফারহাদ আহমদ, অত্র একাডেমি’র ক্রীড়া সদস্য সুফিয়ান আহমদ আরো উপস্থিত ছিলেন অত্র একাডেমির অভিভাবকগন ও সহকারী শিক্ষক বৃন্দগন, অত্র এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

অনুষ্ঠানে কাপ্তান হোসেন বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাস্কৃতিক অনুষ্ঠানের উপর জোর দিতে হবে। প্রতিমাসে শিক্ষকদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করা জন্য শিক্ষকদের অনুরোধ করেন তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট