1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনামঃ
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর ১৬৮ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটি ঘোষণা। জেলা গোয়েন্দা শাখা ও বিশেষ শাখার কর্মকর্তাদের সঙ্গে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত নান্দনিক চট্টলা ” কর্তৃক আয়োজিত ‘মা দিবস ম্মরণে, আলোকিত মা সম্মাননা প্রদান, গুণীজন সংবর্ধনা, ও আলোচনা সভা অনুষ্ঠিত। ওমানে গাড়ির ভেতর চট্টগ্রামের ৪ প্রবাসী ভাইয়ের রহস্যজনক মৃত্যু এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের প্রতিনিধি দলের ঢাকাস্থ রাশিয়ান কালচারাল হাউস পরিদর্শন। প্রয়াস এর বোর্ড সভা অনুষ্ঠিত রোটারিয়ান সৈয়দা কামরুন নাহার এমপিএইচএফ উপদেষ্টা নির্বাচিত কবিতা: হাম -মোঃ ওসমান হোসেন সাকিব কবিতা: মরণ নেশার নীল দংশন -শেহজাদ আউয়াল বিশ্ব লায়নিজমে বাংলাদেশের অগ্রযাত্রা: ধারাবাহিকতায় ২৯তম জেলা কনভেনশন – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বিভক্ত এপেক্স বাংলাদেশ: ঐক্যের পথ কোথায়?

রাউজানে আল্লামা আব্দুল মালেক শাহ (রহ.)-এর ১৬তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত

  • সময় বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫
  • ৩৬১ পঠিত

মোঃ মনিরুল ইসলাম রিয়াদ

স্টাফ রিপোর্টার

রাউজান উপজেলার উরকিরচরে মোহাম্মদীয়া গাউছিয়া সুন্নিয়া সিনিয়র মাদ্রাসা, হেফজখানা ও এতিমখানার প্রতিষ্ঠাতা আল্লামা শাহ সুফি আব্দুল মালেক শাহ (রহ.)-এর ১৬তম পবিত্র ওরশ শরীফ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার ফজরের নামাজের পর খতমে কুরআন, খেদমতে খাজেগান, গাউছিয়া মজমা, সালাতে রাসুল (সা.) এবং খেদমতে বোখারী শরীফ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। একইসাথে সমস্ত নবী-রাসুল (আ.) ও অলিয়ায়ে কেরামের স্মরণে ওরশে কুল পালিত হয়।

মাহফিলে সভাপতিত্ব করেন মাওলানা হাসান রেজা আলকাদেরী। তকরির পেশ করেন আল্লামা আবুল কাশেম নূরী, আল্লামা ছালেকুর রহমান ও আল্লামা মঈনউদ্দীন নূরী সিদ্দিকী আল কোরাইশীসহ দেশের বরেণ্য পীর-মাশায়েখ ও আলেমগণ।

বক্তারা বলেন, আল্লামা আব্দুল মালেক (রহ.)-এর রেখে যাওয়া দ্বীনি শিক্ষা ও মানবসেবার খেদমত আজ তাঁর সুযোগ্য সন্তান পরিচালনা করছেন। সময়ের চাহিদা অনুযায়ী মুহিব্বানে আলা হযরত সুন্নিয়া মহিলা মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা নির্মাণাধীন রয়েছে, যেখানে ২৫০ জন এতিমের আবাসন, শিক্ষা ও প্রয়োজনীয় ব্যবস্থা থাকবে। এটি সমাজ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে বক্তারা উল্লেখ করেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন ‘আল্লামা আব্দুল মালেক শাহ (রহ.) কমপ্লেক্স ট্রাস্ট’।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট