1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া

রাষ্ট্র পরিচালনায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে -ডা.শাহাদাত হোসেন।

  • সময় সোমবার, ১৮ এপ্রিল, ২০২২
  • ৪৯৭ পঠিত

রাষ্ট্র পরিচালনায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। দলীয় কার্যালয়ে মহিলা দলের উদ্যোগে অসহায়, দরিদ্রদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে ডা.শাহাদাত হোসেন।

ইসমাইল ইমন, চট্টগ্রাম মহানগর প্রতিনিধি:

চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, রাষ্ট্র পরিচালনায় এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। এই সরকার জনগণকে তাদের মৌলিক অধিকার থেকে সম্পূর্ণভাবে বঞ্চিত করেছে। মানুষ এখন দুই বেলা ভাত ঠিকমত খেতে পারেনা। এই সরকার জনগণকে ১০ টাকায় চাল খাওয়াবে বলে ক্ষমতায় এসেছে। এখন ৬০ থেকে ৬৫ টাকায় চাল কিনে খাচ্ছে জনগণ। একদিকে দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, অন্যদিকে পানি, বিদ্যুৎ ও গ্যাসের দাম বৃদ্ধির ফলে মানুষ নিদারুণ কষ্টের মধ্যে আছে। স্বৈরাচার এরশাদের বিরুদ্ধে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন সংগ্রাম করে এদেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠা করেছিল। প্রতিষ্ঠিত গণতন্ত্র আজ ভূলুণ্ঠিত। গণতন্ত্রের লেশমাত্র নেই। কথা বলার স্বাধীনতা নেই, ভোটাধিকার নেই।

তিনি আজ ১৮ এপ্রিল, সোমবার, সকালে দলীয় কার্যালয় নাসিমন ভবনে মহিলা দলের উদ্যোগে অসহায়, দরিদ্রদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরো বলেন, ১৯৭১-এ যুদ্ধ করে বীর মুক্তিযোদ্ধারা এই দেশ স্বাধীন করে সাম্য ও মানবাধিকার, গণতান্ত্রিক সকল অধিকার, এবং মানবিকতা প্রতিষ্ঠা করছিল। কিন্তু আজ সেই গণতন্ত্র কোথায়? ভোটাধিকার কোথায়? কথা বলার স্বাধীনতা কোথায়? এই সরকার সাধারণ মানুষের মুখ বন্ধ করতে কালাকানুন পাস করে একদলীয়ভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে ।

প্রধান বক্তার বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব আবুল হাসেম বক্কর বলেন, দেশের এই বেহাল দশায় মহিলা দলের যে উদ্যোগ গ্রহণ করেছে আমরা মহানগর বিএনপি’র পক্ষ থেকে সাধুবাদ জানাই। মহিলা দল গরীব অসহায় মহিলাদের মাঝে সেহরি ও ইফতার সামগ্রী বিতরণ অত্যন্ত ভাল উদ্যোগ। দেশে এক ক্রান্তিকাল অতিক্রম করছে। রাজনীতিবিদদের পাশাপাশি আমাদের সমাজের বিত্তশালীদের এগিয়ে আসতে হবে।

চট্টগ্রাম মহানগর মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদিকা জেলি চৌধুরীর সভাপতিত্বে কামরুন নাহার লিজার সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহবায়ক কমিটির যুগ্ন আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন, সদস্য কামরুল ইসলাম, নগর মহিলা দল নেত্রী তাসলিমা আহমেদ, সায়েরা বেগম, জোহরা বেগম, পারভিন আক্তার রোজা, এডভোকেট আশরাফী বিনতে মোতালেব, এডভোকেট আয়েশা আক্তার সানজি, ফরিদা ইয়াসমিন, এডভোকেট মিতু আনোয়ার, এডভোকেট লাভলী ইয়াসমিন, শামসুন্নাহার, জাহানারা বেগম, ফারহানা প্রমুখ নেতৃবৃন্দ।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট