1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিলেটে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের বার্ষিক বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন ফটিকছড়িতে জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধকে হত্যা: লাশ উদ্ধার, বোন গ্রেপ্তার বিশ্ব বন্ধু ৯৪ এর কার্যকরী কমিটি ও উপদেষ্টা পরিষদ’র পরিচিতি সভা ও দায়িত্ব গ্রহণ অনুস্ঠান সম্পন্ন ইউএই প্রবাসীদের নানা সংকট নিরসনে কনসাল জেনারেলকে স্মারকলিপি দিল এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স বন্যাদুর্গত মানুষের মাঝে লোহাগাড়া সমিতি চট্টগ্রামের উদ্যোগে ২০০ বান ঢেউ টিন বিতরণ ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের উদ্যোগে ভূজপুরের নিহত দুই কৃষক পরিবারের মাঝে মানবিক সহায়তা প্রদান। ভিসা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হওয়ার ঘটনায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী’র যৌথ সভাপতিত্বে সভা অনুষ্ঠিত নতুনব্রিজে তল্লাশির মুখে গাড়ি ফেলে পালাল চক্র, উদ্ধার ১৫ লাখ টাকার বিদেশি মদ শিল্প ও সমাজসেবায় অবদানের স্বীকৃতি গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড পেলেন আলহাজ্ব আবুল বশর আবু বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরের উদ্যোগে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

শিক্ষা-সততা ও দক্ষতার মূল্যায়ন হলে দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে আসতে পারেন আবদুল গাফফার চৌধুরী

  • সময় মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪৫৭ পঠিত

নিজস্ব প্রতিবেদক :

নেতৃত্ব শূন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির হাল ধরছেন কারা? কাদের উপর আস্থা রাখবে দলের হাই কমান্ড? কারা আসছেন নেতৃত্বে? গতকাল দিনভর এসব প্রশ্নই ছিল দলটির তৃণমূলে। কারণ গত রোববার বিলুপ্ত করা হয় দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক কমিটি। যে কোনো মুহূর্তেই ঘোষণা হতে পারে নতুন কমিটি। তাই স্বাভাবিকভাবে নতুন নেতৃত্ব নিয়ে দলের তৃণমূলে আছে নানা আলোচনা। আছে গুঞ্জনও। এসব গুঞ্জনের ভিড়ে পদ প্রত্যাশীরা ছুটছেন কেন্দ্রে। পদ পেতে ধর্না দিচ্ছেন সিনিয়র নেতাদের কাছে। চেষ্টা করছেন দলের হাই কমান্ডের কাছে নিজের অবস্থান তুলে ধরতে। দলটির তৃণমূল কর্মীদের প্রত্যাশা, দলের বিগত ‘আন্দোলন-সংগ্রামে’ যারা সক্রিয় ছিলেন তারাই নেতৃত্বে আসুক।

জানা যায়, আলহাজ্ব লায়ন আবদুল গাফফার চৌধুরী দীর্ঘ ৩৭বছর ধরে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি ও সাতকানিয়া উপজেলা বিএনপির গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথে জড়িত আছেন। তাঁর দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। বড় ছেলে ব্যারিস্টার ও ছোট ছেলে আইনজীবী। মেয়ে উচ্চ শিক্ষা গ্রহণে আমেরিকা আবস্থান করছেন।

উল্লেখ্য যে, তিনি ১৯৯৫ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত সৌদি আরব কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা, ২০০০ সাল থেকে ২০০২ সাল পর্যন্ত সিনিয়র সহ-সভাপতি, ২০০২ সাল থেকে ২০০৫সাল পর্যন্ত সাতকানিয়া উপজেলার আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক, ২০০৫ সাল থেকে সহ-সভাপতি, ২০০৯ সালে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, ২০১০ সালে সাতকানিয়া থানা বিএনপির সভাপতি, ২০১১ সালে দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও ২০১৯ সালে দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য হিসেবে দক্ষতা ও যোগ্যতার সাথে দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি ১৯৯১ থেকে ২০১৮ সাল পর্যন্ত দলের নমিনেশন চাওয়া হলে জোটের স্বার্থে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ছেড়ে দেয়া হয়। দলের কঠিন পরিস্থিতিতে আর্থিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এসব অবদান মূল্যায়ন করে দক্ষিণ জেলা বিএনপির গুরুত্বপূর্ণ পদে দেখতে চান দক্ষিণ জেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট