1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
বানভাসির আর্তনাদ – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া বাংলাদেশ গ্রাম ডাক্তার কল্যাণ সমিতি বন্দর ইপিজেড-পতেঙ্গা থানা’র বৈজ্ঞানিক সেমিনার অনলাইন আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান বৃষ্টি এলো -স্বণা তালুকদার বাঁশখালীতে বন্যাদুর্গতদের মাঝে ঢেউটিন বিতরণ করল বাংলাদেশ হজ্জে বাইতুল্লাহ ট্যুরস এন্ড ট্রাভেলস ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত বাংলা ভাষা ও সাহিত্যে ড. মুহম্মদ শহীদুল্লাহ’র অবদান অনস্বীকার্য: জিয়া হাবীব আহসান দুবাই বাংলাদেশ কনস্যুলেটে চালু হলো ডিজিটাল কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চট্টগ্রামে অপহৃত শিশু উদ্ধার, চক্রের ৩ সদস্য গ্রেপ্তার ইয়াবা সহ এনসিপি নেতা গ্রেপ্তার পটিয়ায় আবু বক্কর চৌধুরী ফাউন্ডেশনের ত্রাণ বিতরণে এনামুল হক এনাম এমপি

শ্রেষ্ঠ শিক্ষার্থী বাছাইয়ে চট্টগ্রাম বিভাগে ২য় স্থান অর্জন করেছে মাহির 

  • সময় সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৩৮৬ পঠিত

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ প্রতিযোগিতায় চট্টগ্রামের শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান সরকারী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মাহির রহমান চট্টগ্রামের থানা ও জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হওয়ার পর বিভাগেও দ্বিতীয় হওয়ার গৌরব অর্জন করেছে। সে ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায়, এজন্য সে সকলের কাছে দোয়া প্রত্যাশী। মাহিরের এ অর্জনে তাঁর বাবামাসহ পরিবারের সদস্যরা, সরকারী কলেজিয়েট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও আত্মীয়স্বজন সবাই আনন্দিত। মাহির গ্রামের বাড়ি কক্সবাজার জেলার চকরিয়া থানার অন্তর্গত কৈয়ারবিল ইউনিয়নের ভরন্যারচর গ্রামে। মাহিরের বাবা হাবিবুর রহমান একজন সরকারী চাকরিজীবি। মা রোজিনা আকতার একজন আদর্শ গৃহিনী। ৩ ভাইয়ের মধ্যে মাহির সবার বড়। প্রখর মেধাবী ছাত্র মাহির একাডেমিক পড়ালেখার পাশাপাশি চিত্রাংকন, কম্পিউটার শেখা আর বাগান করা তার শখ । বাংলাদেশ শিশু একাডেমী চট্টগ্রাম হতে সে চিত্রাংকনের তিন বছরের ড্রয়িং কোর্স, দুই বছরের কম্পিউটার প্রশিক্ষণ কোর্স ও হাতের লেখা প্রশিক্ষণ কোর্সে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়ে সার্টিফিকেট অর্জন করেছে। ইতোমধ্যে শিক্ষা ব্যবস্থার নতুন কারিকুলাম নিয়ে ‘শিক্ষায় নবযাত্রা’ নামে মাহিরের লেখাটি প্রসংশা কুড়িয়েছে সর্বজনের কাছে। মাহিরের বাবা হাবিবুর রহমান ও মা রোজিনা আকতার জানান, তাদের ছেলে মাহির ভবিষ্যতে একজন আদর্শ শিক্ষক হতে চায়। এজন্য সবার কাছে দোয়া কামনা করেছি। চট্টগ্রাম কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক মোহা. সিরাজুল ইসলাম মাহিরের শ্রেষ্ঠত্ব অর্জনে মহান রবের দরবারে শুকরিয়া আদায় করে জানান, “মাহির স্কুলের পড়ালেখার পাশাপাশি যাবতীয় কার্যক্রমে বেশ মনোযোগী ও সুশৃংখল। সহপাঠিদের সাথে আচার আচরণেও বেশ ভদ্র ও বিনয়ী। ক্লাশের পড়ালেখায়ও বেশ মনযোগী। আমরা শিক্ষকরা তার সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট