1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
র‍্যাগিং নয়, সিনিয়র-জুনিয়র সম্পর্ক হোক সম্মান, সহমর্মিতা ও সৌহার্দ্যের – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া চট্টগ্রাম মেডিকেলে ইউনিট-২ চালুসহ ডেঙ্গু চিকিৎসা নিশ্চিতের দাবি লায়ন্স ক্লাব অব চিটাগাং এরিস্টোক্রেট’র (২০২৬-২০২৭) এর কার্যকরী কমিটি গঠিত পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেসের  সঙ্গে কাভার্ড ভ্যানের সংঘর্ষ চাকরিচ্যুত ব্যাংকারদের পটিয়ায় মহাসড়ক অবরোধ, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি, আহত ৩ বোয়ালখালী প্রত্যয়ে এসএসসি জিপিএ-৫ প্রাপ্তদের ফলাফল উৎসব লায়ন্স ক্লাব অব চিটাগাং পারিজাতের উদ্যোগে ফ্রি চক্ষু পরীক্ষা, ডায়াবেটিস টেস্ট ও খতনা কর্মসূচি সম্পন্ন বোয়ালখালীতে খেলতে গিয়ে সাপের কামড়ে শিশুর মৃত্যু বোয়ালখালীতে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের কমিটি গঠন ও ম্যাগাজিন মোড়ক উন্মোচন অনুষ্ঠিত

  • সময় রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ১৩৪ পঠিত

 

কলম্বো প্রতিনিধি:
সার্ক মানবাধিকার ফাউন্ডেশন শ্রীলঙ্কা চ্যাপ্টারের নতুন কমিটি গঠন ও দ্বি-বার্ষিক ম্যাগাজিনের মোড়ক উন্মোচন অনুষ্ঠান সম্প্রতি দেশটির রাজধানী কলম্বোর একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের শ্রীলঙ্কা চ্যাপ্টারের সভাপতি অ্যাম্বাসেডর ড. জে. জুড নিমালান জে.পি.-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীলঙ্কান মুসলিম কংগ্রেসের উপনেতা, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য সৈয়দ আলী জাহির মাওলানা। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা পরিচালক ডক্টর মোহাম্মদ মাসুম চৌধুরী, পরিচালক ডা. মনজুর এ খোদা এবং কেন্দ্রীয় বিশেষ প্রতিনিধি মো. গোলাম মোস্তফা। কেন্দ্রীয় সদর দপ্তরের উপপরিচালক মোহাম্মদ আল-আমিন খানের পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক মোহাম্মদ আবেদ আলী বলেন, বাংলাদেশ থেকে উদ্যোগ নিয়ে এশিয়ায় যে আঞ্চলিক সংস্থাটি প্রতিষ্ঠিত হয়েছিল, তা হলো ‘সার্ক’। সার্কের কার্যক্রমকে আরও গতিশীল ও বেগবান করতে এর অন্তর্ভুক্ত আটটি দেশের যৌথ ও সক্রিয় উদ্যোগ প্রয়োজন। সার্ক গতিশীল হলে এই অঞ্চলের মানবিক, সাংস্কৃতিক, বাণিজ্যিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের অভূতপূর্ব অগ্রগতি হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ আলী জাহির মাওলানা জানান, শ্রীলঙ্কায় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনায় সরকার ও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। এদিকে, শ্রীলঙ্কায় সংস্থাটির এই আনুষ্ঠানিক কার্যক্রমের যাত্রাকে সাধুবাদ জানিয়েছেন দেশটির বিভিন্ন অঞ্চলের সাধারণ মানুষ।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট