1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৫:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ার দক্ষিণ ঘাটায় মাদকের আস্তানা গুঁড়িয়ে দিল ছাত্র-যুব সমাজ। সদ্ধর্মরশ্মি রতনশ্রী মহাথের’র প্লাটিনাম জয়ন্তী উদযাপন কমিটি গঠিত কর্ণফুলী নদীতে হঠাৎ ঝড়ো হাওয়ার কবলে পড়ে কনিকা দাশ নামে নববধূ নিখোঁজ। পটিয়া-শিকলবাহায় বাস-মাহিন্দ্রা সংঘর্ষে নিহত ৩, আহত অন্তত ৩৫ ধর্ষণের কারণ ও সমাধানের পথ  -মোহাম্মদ ইমাদ উদ্দীন  পটিয়া রেলওয়ে স্টেশনে ইবাদত খানা উদ্বোধন যাত্রীসেবায় এপেক্স ক্লাব অব পটিয়ার মানবিক উদ্যোগ মূল্যবোধের শিক্ষায় সুন্দর জীবন ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব বিশ্ব শান্তি নীতি প্রতিযোগিতা বাংলাদেশের পুরস্কার বিতরণ সম্পন্ন নান্দনিক চট্টলার উদ্যোগে ছায়াছন্দ গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত সম্পত্তির জন্য সৎ মা ও ভাইকে হত্যা, ০২ বছর পর সিআইডি কর্তৃক রহস্য উদঘাটন কোরবানি উপলক্ষে পটিয়ায় মানবতার বন্ধনের খাদ্য সামগ্রী বিতরণ।

সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে ৮ শ্রমিক দগ্ধ

  • সময় মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯২ পঠিত

সীতাকুন্ড( চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় তেলের ট্যাংক বিস্ফোরণে অন্তত আট শ্রমিক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার সোনাইছড়ি এলাকায় অবস্থিত জিরি সুবেদর শিপ ব্রেকিং ইয়ার্ডে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা শ্রমিকরা হলেন, দুলাল হোসেন, হাফিজুর রহমান, আনোয়ার হোসেন, মুক্তার শেখ, শহীদুর রহমান, মো,ফারুক, মো হানিফ আলি ও মো দুলাল।

চট্টগ্রাম শিল্প পুলিশের এ এস আই জালাল উদ্দীন বলেন,
সোনাইছড়ি ইউনিয়নের সাগর উপকূলে জিরি সুবেদার নামক একটি জাহাজ ভাঙা কারখানায় কাটিংয়ের সময় গ্যাসের ছিটকে পড়া আগুনে ইঞ্জিন কক্ষে আগুন ধরে। তৎক্ষনাৎ আগুন নিয়ন্ত্রণে আনা হলেও কর্মরত ৮ জন শ্রমিক ঝলসে যায়। পরে অগ্নি দগ্ধদের উদ্ধার করে বেসরকারি হাসপাতাল ইনসাফ ও ন্যাশনাল হাসপাতালে চিকিৎসা প্রদান করা হয়। আহতদের মধ্যে মো ফারুক (৩০) ও দুলালের অবস্থা আশংকাজনক বলে জানান তিনি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট