1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় ১২ দিনের ব্যবধানে আবারও অজ্ঞাত লাশ উদ্ধার শ্রীমাই খালে মিলল যুবকের মরদেহ দুর্যোগের আগেই প্রস্তুতি নিশ্চিত করতে ইপসার ‘সুরক্ষা’ প্রকল্পের যাত্রা শুরু বিশ্ব ফার্মাসিস্ট দিবস : প্রেক্ষাপট বাংলাদেশ – ড. সবুজ বড়ুয়া শুভ কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার অঙ্গীকার আলহাজ্ব মনির আহমদ ফাউন্ডেশনের সাতকানিয়ায় মারফলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অভিষেক ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠিত ফটিকছড়ি জনকল্যাণ পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত। চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পার্কভিউ হসপিটালের পরিচ্ছন্নতা কার্যক্রম “শানে আউলিয়া ও বড়পীর আব্দুল কাদের জিলানী রাদ্বিয়াল্লাহু আনহুর জীবন ও কর্ম ” -মাহমুদা মুশতারী বেকারত্ব দিন দিন যুব সমাজকে ছুরি-ছিনতাইয়ের পথে ঠেলে দিচ্ছে কৃষক, ক্ষুদ্রঋণ ও গ্রামীণ উদ্যোক্তা: কৃষির উৎপাদনশীলতা বাড়াতে ব্যাংকিং খাতের ভূমিকা

স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি নতুন কমিটি

  • সময় বুধবার, ৩ নভেম্বর, ২০২১
  • ৮৫০ পঠিত

স্বেচ্ছাসেবক দল চট্টগ্রাম দক্ষিণ জেলায় তিনটি নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। এগুলো হচ্ছে— বাঁশখালী উপজেলা, পটিয়া উপজেলা ও পটিয়া পৌরসভা কমিটি।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সংগঠনটির সহ-দপ্তর সম্পাদক আবদুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষিত কমিটিগুলোকে আগামী তিন মাসের মধ্যে অধীনস্থ সব ইউনিয়নের কমিটি করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সঙ্গে চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক টিম ও চট্টগ্রাম দক্ষিণ জেলার নেতাদের যৌথসভায় চট্টগ্রাম দক্ষিণ জেলার তিনটি ইউনিটে নতুন কমিটি অনুমোদনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সাইফুদ্দিন সালাম মিঠু এবং সাধারণ সম্পাদক মনজুর আলম তালুকদার চট্টগ্রাম দক্ষিণ জেলার একটি ইউনিট কমিটি অনুমোদন করেন। এছাড়া নির্দেশক্রমে কেন্দ্রীয় দপ্তর থেকে চট্টগ্রাম দক্ষিণ জেলার দুটি ইউনিট কমিটির অনুমোদন দেওয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলার অনুমোদিত ইউনিট কমিটিগুলো হলো—

বাঁশখালী উপজেলা
আহ্বায়ক: মো. হেফাজ উদ্দীন চৌধুরী, সদস্য সচিব: মোহাম্মদ দিদারুল আলম। যুগ্ম-আহ্বায়ক: ১. পারভেজ মুজিব ২. মোহাম্মদ ফেরদোস আলম টিটু ৩. মো. আবুল কাশেম ৪. মোহাম্মদ হেলাল উদ্দিন ৫. মোহাম্মদ সেলিম উদ্দীন ৬. মোহাম্মদ জসীম উদ্দীন ৭. মোক্তার আহমদ ৮. মো. আব্দুস সবুর ৯. মো. সিরাজুল ইসলামসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

পটিয়া উপজেলা

আহ্বায়ক: মো. ওবায়দুল হক (রিকু), সদস্য সচিব: মো. জাহেদ। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. আব্দুল কাদের ২. মো. মাসুদ করিম চৌধুরী ৩. মো. আব্দুল আজিজ ৪. মো. ইকবাল হোসেন ৫. মো. মিজানুর রহমান ৬. মো. শফিকুল ইসলাম ৭. মো. ফজলুল হক চৌধুরী রুবেলসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

পটিয়া পৌর
আহ্বায়ক: মীর সাইফুর রহমান, সদস্য সচিব: মো. আব্দুল কাদের। যুগ্ম-আহ্বায়ক: ১. মো. নাছির উদ্দীন ২. মো. ফোরকান বাবু ৩. মো. ওসমান ফারুক (সানি) ৪. মো. মনিরুল ইসলাম ৫. মো. মহি উদ্দীন (রানা) ৬. মো. খসরু আলম কাসেম ৭. মো. জাহাঙ্গীর আলমসহ ৩১ সদস্য বিশিষ্ট কমিটি।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট