1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বপ্ন পাবলিক স্কুল ১২ বছরে পদার্পণে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন ও ক্লাস পার্টি অনুষ্ঠিত চন্দনাইশে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন নারীর প্রতি সহিংসতা রোধে চট্টগ্রামে সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের আলোচনা সভা লায়ন্স ইন্টারন্যাশনাল জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের পিডিজি অনার ডে ২০২৬ এর প্রস্তুতি সভা অনুষ্ঠিত গোমদণ্ডী পাইলট স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক প্রলয় বাকলিয়ায় লিজা গার্ডেন কমিউনিটি সেন্টারে প্রি কলেজিয়েটের ‘ক্লাস পার্টি ২০২৬’ অনুষ্ঠিত। পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত

অজ্ঞান পার্টির খপ্পরে চট্টগ্রামের দুবাই প্রবাসী

  • সময় শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫
  • ৩৫৩ পঠিত

এম,আনিসুর রহমান (বিশেষ প্রতিনিধি)

আবদুল মালেকের বিয়ের পিড়িতে বসার কথা ছিল মাত্র দুইদিন পর,চট্টগ্রামের হাটহাজারীর নিজ বাড়িতে চলছিল উৎসবের আমেজ,সদ্য দুবাই ফেরত মালেক কিনে এনেছিল প্রায় ১৪ লক্ষ টাকার সোনার গয়না হবু স্ত্রীর জন্য,কিন্তু এরই মধ্যে মালেকের ভাগ্যে নেমে এলো ঘোর অমানিশা,শুক্রবার (২৬ এপ্রিল) ঢাকার আরামবাগ থেকে একটি এসি বাসে উঠতেই তার পাশে এসে বসেন এক অচেনা ভদ্রলোক,যার আচার-আচরণ ছিল হাসিখুশি বন্ধুসুলভ,পরবর্তীতে বাসের সুপারভাইজার জানায় তাদের দেখে মনে হয়েছে তারা পূর্ব পরিচিত,কুমিল্লায় যাত্রাবিরতিকালে বাস থামলে সেই অচেনা ব্যক্তি বাস থেকে নেমে যায়,বিরতির নির্ধারিত ৩০ মিনিট পার হয়ে যাওয়ার পরও সেই যাত্রী ফেরত না আসলে বাস কর্মীরা লক্ষ করেন সিটে ঘুমন্ত মালেক অচেতন হয়ে পড়ে আছেন,কোন সাড়া শব্দ নেই,বাস চট্টগ্রাম পৌঁছলে মালেককে দামপাড়া কাউন্টারে নিয়ে অনেক চেষ্টায় জ্ঞান ফেরানো হয়,তখন সে বলে তার ব্যাগে থাকা ১৪ লাখ টাকার সোনার গহনা নেই,সম্ভবত বাসে মালেককে কৌশলে চেতনা নাশক কিছু খাইয়ে সেই সুযোগে তার সর্বস্ব হাতিয়ে নেওয়া হয়েছে। বিয়ের আনন্দের পরিবর্তে অন্ধকার নেমে আসে হতভাগ্য মালেকের পরিবারে,এই ঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় তার পরিবার,তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট