1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
সিডিএ কর্ণফুলী আবাসিক প্রকল্পে জামে মসজিদের ভিত্তিপ্রস্তর শনিবার শুভেচ্ছা-ভালোবাসায় চট্টগ্রাম জার্নালের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পটিয়ায় স্কুলের আইসিটি ল্যাবের গ্রিল কেটে ১৫ ল্যাপটপ চুরি বোয়ালখালীতে সাবেক মেয়র হাজী আবুল কালাম আবুর রোগমুক্তি কামনায় দোয়া বিশ্ব শিক্ষক দিবস পটিয়া আবদুস সোবহান রাহাত আলী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের ব্যতিক্রমী আয়োজনে ভালোবাসায় সিক্ত শিক্ষকরা বোয়ালখালীতে স্যার আশুতোষ কলেজে বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শারজাহতে জমকালো আয়োজনে কলম একাডেমি লন্ডনের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলা ভাষা ও সাহিত্যচর্চায় প্রবাসীদের এগিয়ে আসার আহ্বান বিশ্ব শিক্ষক দিবস আজ জ্ঞান বিতরণকারী শিক্ষকদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সভাপতি মাহফুজুর রহমান এবং সাধারণ সম্পাদক রবিউল আলম চন্দনাইশ সাতবাড়ীয়া নাজিরহাট ব্যবসায়ী উন্নয়ন সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত “চট্টগ্রাম ক্ল্যাসিক্যাল মিউজিক ইন্সটিটিউট” আয়োজিত – শ্রোতার আসরে।

আঞ্চলিক গানের অগ্রদূত আহমদ কবির আজাদকে শ্রদ্ধাঞ্জলি -সোহেল মো. ফখরুদ-দীন

  • সময় সোমবার, ২২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৩২৪ পঠিত

শিল্পী আহমদ কবির আজাদ — বৃহত্তর দক্ষিণ চট্টগ্রাম তথা কক্সবাজার অঞ্চলের আঞ্চলিক গানের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি সুর ও শব্দের জাদু দিয়ে জয় করেছিলেন এই অঞ্চলের অগণিত মানুষের হৃদয়।
তিনি ছিলেন একাধারে গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী। তাঁর জন্ম ১৯৪১ সালে, চকরিয়া উপজেলার উপকূলীয় ইউনিয়ন বদরখালীতে। সাগর, নদী, পাহাড় ও মানুষের যাপিত জীবনের অনুরণন তাঁর গানে ধ্বনিত হয়েছে নিখাদভাবে। তাঁর সৃষ্টিতে ছিল মাটির ঘ্রাণ, লোকজ ভাষার আবেগ, আর উপকূলের সংগ্রামী জীবনের ছবি।
শিল্পী আহমদ কবির আজাদের গানের হাতেখড়ি হয় চট্টগ্রামের কিংবদন্তি সংগীত সাধক এম. এ. রশিদ কাওয়াল-এর কাছে। তাঁর দীক্ষা ও প্রেরণায় আহমদ কবির আজাদ হয়ে উঠেছিলেন দক্ষিণ বাংলার আঞ্চলিক গানের এক অনন্য কণ্ঠস্বর ও স্রষ্টা।
এই মহান শিল্পী ১৯৮৬ সালের ২২ ডিসেম্বর পৃথিবীর মায়া ত্যাগ করেন। তাঁর অকাল প্রয়াণে বাংলা লোকগানের ভুবনে এক অপূরণীয় শূন্যতা সৃষ্টি হয়। আজ, ২০২৫ সালের ২২ সেপ্টেম্বর, আমরা তাঁর ৩৯তম প্রয়াণ দিবসে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতায় স্মরণ করছি এই কালজয়ী সংগীত সাধককে।
ব্যক্তিগতভাবে আমি (সোহেল মো. ফখরুদ-দীন) তাঁর সম্পর্কে অনেক কিছু জেনেছি আমার প্রিয়জন বিশিষ্ট চিত্রগ্রাহক ও সাংবাদিক জনাব ওছমান জাহাঙ্গীর-এর কাছ থেকে। তিনি একনিষ্ঠ ভক্ত হিসেবে এই গুণী শিল্পীকে গভীরভাবে অনুধাবন করেছেন। আহমদ কবির আজাদকে নিয়ে ওছমান জাহাঙ্গীরের লেখা একটি প্রবন্ধ আমি অন্তর্ভুক্ত করেছিলাম আমার সম্পাদিত ‘চট্টগ্রাম জেলা মহানগরের ইতিহাস ও মনীষী’ গ্রন্থে, যা প্রকাশিত হয় ২০১৪ সালে। ওছমান জাহাঙ্গীর শিল্পীর গান গুলো আজোও মুখস্থ করে রেখেছে। মাঝে তিনি এগুলো গেয়ে শুনান। তাঁর গানে রয়েছে আঞ্চলিক সংস্কৃতি, ভাষা ও আবেগের নিখাদ প্রকাশ—যা সময়ের সীমানা ছাড়িয়ে চিরকাল বেঁচে থাকবে এই অঞ্চলের মানুষের হৃদয়ে।
তাঁর প্রতি রইল আমাদের গভীর শ্রদ্ধা, ভালোবাসা ও চিরন্তন কৃতজ্ঞতা।

লেখক: পরিচালক ও সম্পাদক, ইতিহাসের পাঠশালা। সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট