1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়া মাদ্রাসার ৮৭তম ইসলামী মহা সম্মেলন ঘিরে প্রস্তুতি, সমাগম ঘটবে দুই লাখ মানুষের চট্টগ্রামে ঢেমশা উচ্চ বিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পুনর্মিলনীর প্রস্তুতি সভা অনুষ্ঠিত পটিয়ায় মুক্তিপণে অপহৃত ১৮ কৃষক বাড়ি ফিরেছেন এখনো নিখোঁজ ১২ জন, পাহাড়ে আতঙ্ক পটিয়ার আবদুর রহীম খন্দকার এপেক্স ক্লাব অব আগ্রাবাদের সভাপতি নির্বাচিত দরবারে কামালিয়াতে সালানা ফাতেহা অনুষ্ঠিত গণমানুষের ঐক্যবদ্ধ আন্দোলনে রাজপথের গণজোয়ারে হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে : আবু সুফিয়ান এমপি পরীক্ষকের ভুলে বিপন্ন শিক্ষার্থীর ভবিষ্যৎ: জবাবদিহি নিশ্চিত হবে কবে? – লায়ন উজ্জল কান্তি বড়ুয়া পটিয়ায় হযরত খাজা মইনুদ্দিন চিশতীর ওরশ উপলক্ষে প্রস্তুতি সভা ও মাহফিল অনুষ্ঠিত বিএনপির কেউ টাকা নিলে বহিষ্কারের ঘোষণা পটিয়ায় খরনা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম উদ্বোধন পটিয়ায় জিমনেশিয়ামের সীমানাপ্রাচীর নির্মানকাজের উদ্বোধনে এমপি এনামুল হক 

আদর্শ ছাত্র ও যুব সমাজ এবং বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশন এর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প রক্তের গ্রুপ নির্ণয় অনুষ্ঠিত।

  • সময় বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫
  • ২৫৬ পঠিত

ভ্রাম্যমান প্রতিনিধিঃ

চট্টগ্রাম সীতাকুণ্ডে বারৈয়াঢালার বহরপুর এলাকায় সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের তত্ত্বাবধানে ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় ডায়াবেটিস নির্ণয় করেছে আদর্শ ছাত্র যুব সমাজ এবং বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশন।বৃহস্পতিবার (২৭ নভেম্বর) ২৫ইং সকাল ৯টা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলা এই ফ্রি মেডিকেল ক্যাম্পে বহরপুর এলাকাবাসী সহ আসপাশের লালানগর, মহালঙ্কা এলাকা টেরিয়াইল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সহ প্রায় শতাধিক মানুষ সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের মেডিসিন চর্ম শিশু বিশেষজ্ঞ চিকিৎসক, ডাক্তার শুভ দাশ গুপ্ত এর মাধ্যমে স্বাস্থ্যসেবা গ্রহণ করেন।
ক্যাম্পে উপস্থিত চিকিৎসকেরা জানান, এলাকাবাসীর সাড়া ছিল অত্যন্ত সন্তোষজনক এবং তারা প্রয়োজনীয় পরামর্শসহ স্বাস্থ্য পরীক্ষা সেবা প্রদান করেছেন।

ক্যাম্প উদ্বোধন ও পর্যবেক্ষণে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড মর্ডান হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক, খালেদ মোশাররফ, বহরপুর যুবদলের সভাপতি মোঃ আব্দুল কাদের।
এছাড়া উক্ত অনুষ্ঠান পরিচালনা করেন, বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশনের সভাপতি সরোয়ার উদ্দিন আনসারী, আদর্শ ছাত্র ও যুব সমাজ এর সভাপতি মোক্তার হোসাইন সাইমন, সাধারণ সম্পাদক, আব্দুল হালিম, সদস্য, জিসান, রনি, সানি, আইমন।

এছাড়াও বহরপুর ছাত্র যুব ঐক্য ফাউন্ডেশনের সদস্য আলতাফ হোসেন, আব্দুর রাজ্জাক,পাভেল, সহ অন্যান্য নেতৃবৃন্দ সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা করেন।

এলাকাবাসী জানান, আমাদের জন্য স্বাস্থ্যসেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও অনেকেই নিয়মিত চিকিৎসা গ্রহণে অবহেলা করেন, আবার কেউ আর্থিক বা সুযোগের অভাবে চিকিৎসা থেকে বঞ্চিত হয়। সেই বাস্তবতা বিবেচনায় এলাকাবাসীর জন্য এই সেবামূলক কার্যক্রমের আয়োজন করা হয়েছে, সাথে ডায়াবেটিস টেস্ট রক্তের গ্রুপ নির্ণয় করেছেন তারা আরও বলেন-চিকিৎসা প্রত্যেকের মৌলিক অধিকার,ভবিষ্যতেও এলাকাবাসীর কল্যাণে এমন কল্যাণমূলক কাজ অব্যাহত থাকবে বলে আশা করছি।

ফ্রি মেডিকেল ক্যাম্পকে কেন্দ্র করে এলাকাবাসী ছাত্র যুবদের মধ্যে সন্তুষ্টি ও প্রশংসার পরিবেশ লক্ষ্য করা গেছে।

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট