1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
শিরোনামঃ
পটিয়ায় জৈব সার উৎপাদনে  সফল গৃহবধূ রুমা আকতার পটিয়ায় সোনালী লাইফ ইনসুরেন্সের বিজনেস সম্মেলন অনুষ্ঠিত বোয়ালখালীতে জেলি মেশানো চিংড়ি ধ্বংস, ব্যবসায়ীকে জরিমানা বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল চট্টগ্রাম মহানগরী কমিটি অনুমোদন চট্টগ্রামে হাজী মোস্তফা বেগম স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত: অংশ নিল ২ সহস্রাধিক শিক্ষার্থী ফেনীতে লায়ন্স ইন্টারন্যাশনালের উদ্যোগে বিনামূল্যে ৫০০ রোগীর চোখ পরীক্ষা, ৫০ জন ছানি অপারেশনের জন্য নির্বাচিত হাটহাজারীতে লায়ন্স অব চিটাগাং ক্লাসিকের বহুমাত্রিক সেবা কার্যক্রম বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ (বাবৌযুপ) সিলেট’র স্বজন স্মরণ কর্মসূচি সম্পন্ন মেধস আশ্রমে ঢাকের বাদ্য ও চণ্ডীপাঠে মহালয়া, দেবীপক্ষের সূচনা কালুরঘাটে ট্রেনের ধাক্কায় বোয়ালখালীর ব্যক্তির মৃত্যু

আনজুমান ট্রাস্টের ওরস ও কোরবানীর চামড়া কালেকশনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • সময় শনিবার, ৯ মে, ২০২৬
  • ২৮৭ পঠিত

 

মুহাম্মদ বোরহান উদ্দিন, চট্টগ্রাম মহানগর

দেশের বৃহৎ দ্বীনি সংস্থা আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র ব্যবস্থাপনায় বিশ্বখ্যাত আধ্যাত্মিক জগতের উজ্জল নক্ষত্র এলমে লাদুন্নির ধারক, বিশ্বের অদ্বিতীয় ও অবিস্মরণীয় ত্রিশপারা সম্বলিত দরূদ শরীফ গ্রন্থ প্রণেতা হযরত খাজা আবদুর রহমান চৌহরভী রাহমাতুল্লাহি আলায়হির ১লা যিলহজ্ব ১৪৪৭ হিজরী, ১৯ মে ২০২৬ খ্রিস্টাব্দ, মঙ্গলবার ১০৫ তম পবিত্র সালানা ওরস মোবারক ও গাউসে জামান, আওলাদে রাসূল, হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব শাহ্ রাহমাতুল্লাহি আলায়হির ১৫ যিলহজ্ব ১৪৪৭ হিজরীতে ৩৪ তম সালানা ওরস মোবারক উদযাপন এবং ২০২৬ সালের পবিত্র কোরবানীর পশুর চামড়া সংগ্রহ উপলক্ষে এক প্রস্তুতি সভা ৯ এপ্রিল ২০২৬, শনিবার বা‌দে মাগ‌রিব হতে ষোলশহরস্থ আলমগীর খানকাহ্ শরীফে অনুষ্ঠিত হয়।

ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মনজুর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মসূচিগুলোর বিশদ বিবরণ উপস্থাপন করেন ট্রাস্টের সেক্রেটারি জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন।

এরপর ট্রাস্টের অন্যান্য নেতৃবৃন্দ এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দের উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণের মাধ্যমে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। এরমধ্যে গতকাল ওফাতপ্রাপ্ত আনজুমানের উপ‌দেষ্টা হাজী আবদুস সাত্তার চৌধুরীর রূহের মাগফিরাত কামনা করে শোক প্রস্তাব আনয়ন, আসন্ন ১৫ই যিলহজ্বের ওরস মোবারকের বাজেট উপস্থাপন সিদ্ধান্ত বিশেষভাবে উল্লেখযোগ্য।

উক্ত সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ট্রাস্ট’র অ্যাডিশনাল সেক্রেটারি মোহাম্মদ সামশুদ্দীন, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস.এম গিয়াস উদ্দীন (সাকের), ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ কমর উদ্দীন (সবুর), প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারি মোহাম্মদ গোলাম মহিউদ্দীন, ক্যাবিনেট মেম্বার পেয়ার মোহাম্মদ, মোহাম্মদ হোসেন খোকন, মাহমুদ নেওয়াজ, আনজুমান সদস্য শাহাজাদ ইবনে দিদার, আনোয়ারুল হক, আবদুল হামিদ, লোকমান হাকীম মো: ইব্রাহীম, প্রফেসর জসিম উদ্দীন, নুরুল আমিন, মাহবুবুল আলম, ড. সাইফুল আলম, মুহাম্মদ ইলিয়াছ, হাফেজ মারুফুর রহমান, মুখপাত্র অ্যাড. মোছাহেব উদ্দিন বখতিয়ার, গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রাম মহানগর আওতাধীন থানা আহবায়ক কমিটির এবং উত্তর ও দক্ষিণ জেলা ও এর আওতাধীন উপজেলা/পৌরসভার সদস্যবৃন্দ।

পরিশেষে ওরস মোবারকের সফলতাসহ যাবতীয় কালেকশনের বরকত বৃদ্ধি ও সংশ্লিষ্ট সকলের মঙ্গল কামনা করে মোনাজাত করেন অধ‌্যক্ষ মুফ‌তি সৈয়দ মুহাম্মদ অ‌সিয়র রহমান আলকা‌দে‌রী।

ছবি ক্যাপশন: বক্তব্যরত আনজুমান ট্রাস্টের SVP আলহাজ্ব মনজুর আলম মঞ্জু

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট