1. news@dainikchattogramerkhabor.com : Admin Admin : Admin Admin
  2. info@dainikchattogramerkhabor.com : admin :
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
চিরকুট লেখার আগেই হত্যা করা হয়েছিল শিশু জায়ানকে, ক্ষোভে খুনিদের বাড়ি ঘর ভাংচুর জনতার। বান্দরবানের নীলগিরি অনাথাশ্রমে এপেক্সের যৌথ সেবা কার্যক্রম অনুষ্ঠিত। পটিয়ায় প্রত্যয় শিক্ষা ও সাংস্কৃতিক একাডেমির ১৬ পূর্তি অনুষ্ঠানে গুণীজনের মিলনমেলা পটিয়ার জান্নাতুল নাঈম কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন। ২০২৬-২৭ বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি, অন্যথায় আমরণ অনশনের ঘোষণা ফ্যান বিতরন অনুষ্ঠানে ডা: এ টি এম রেজাউল করিম প্রয়াস সুবিধাবঞ্চিত মানুষের আস্তার ঠিকানা রাউজানে দুলাল-রেনু ফাউন্ডেশনের অষ্টপরিষ্কারসহ সংঘদান অনুষ্ঠান সম্পন্ন আবারও বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম শাহী জামে মসজিদ মুসল্লি পরিষদের সভা মসজিদ পরিদর্শনে প্রধানমন্ত্রী ও ধর্মমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর সিদ্ধান্ত কবিতাঃ “বাবা” মোহাম্মদ আব্দুল হাকীম

আল্লামা তৈয়্যব শাহ দ্বীনের মুজাদ্দিদ ও সফল সংগঠক ছিলেন অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী

  • সময় বুধবার, ১৭ জুন, ২০২৬
  • ৭৭ পঠিত

বোরহান উদ্দিন, মহানগর প্রতিনিধি

১৫ জুন, সোমবার বাদ মাগরিব হতে ইসলামের ৩য় খলিফা, জামেউল কুরআন হযরত ওসমান জিন নুরাঈন রাদিআল্লাহু তাআ’লা আনহু,৩০ পারা দরুদ শরীফের রচিয়তা, কুতবে আলম গাউসে দাওরা, খাজায়ে খাজেগান খাজা আব্দুর রহমান চৌহরভী রহঃ, গাউসিয়া কমিটি বাংলাদেশের প্রতিষ্টাতা, বিশ্বের সর্ববৃহৎ জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী ﷺ ‘র প্রবর্তক, গাউসে জমান, রাহনুমায়ে শরিয়ত ও তরিকত, আওলাদে রাসুল ﷺ, আল্লামা হাফেজ ক্বারী সৈয়্যদ মুহাম্মদ তৈয়্যব  শাহ্  (রহঃ)’র সালানা ওরস মোবারক ও মুফতি সাহেব হুজুরের আব্বাজান মরহুম মগফুর সৈয়দ ইসহাক রহমাতুল্লাহি আলাইহি, আম্মাজান সৈয়দা সাখিনা বেগম ও সহধর্মিণী মরহুমা আলহাজ্বা সৈয়দা জাহানারা বেগমের মাসিক ফাতেহা শরীফ উপলক্ষে আজিমুশশান মিলাদ মাহফিল সম্পন্ন হয়েছে।
এতে মসজিদে রহমানিয়া গাউসিয়ার খতিব মুহাম্মদ বোরহান উদ্দিনের উপস্থাপনায় চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ (সাবেক) মুফতি-এ আহলে সুন্নাত, অছিয়ে মিল্লাত, হযরতুলহাজ্ব আল্লামা অধ্যক্ষ মুফতি সৈয়দ মুহাম্মদ অছিয়র রহমান আলকাদেরী (মঃজিঃআঃ) এর সভাপতিত্বে চট্টগ্রাম বায়েজিদ শীতলঝর্ণা আ/এলাকাস্থ মসজিদ-এ রহমানিয়া গাউসিয়ায় অনুষ্ঠিত হয়েছে।

মাহফিলের সভাপতি মহোদয় তাঁর বক্তব্যে বলেন-
হুজুর কেবলা সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ রহঃ এর জিবনীর বিভিন্ন দিক তুলে ধরে বলেন- ইসলামি শিক্ষা বিস্তার, দ্বীনি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা, কাদেরিয়া তরিকার ও আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকিদা প্রচার-প্রসারে আল্লামা সিরিকোটী রহঃ অগ্রনী ভূমিকা রেখেছেন।

বিশেষ করে বাংলাদেশে গাউসিয়া কমিটি বাংলাদেশ, মাসিক তরজুমান  ও জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী দঃ প্রতিষ্টা করে এদেশের সুন্নি মুসলমানদের কে চিরঋণী করেছেন। দ্বীন সংস্করণে তাঁর অবদানের জন্য তাকে মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত বলা হয়। হুজুর কেবলার এই অবদান কে বাংলার সুন্নী মুসলমান কিয়ামত পর্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

তিনি আরও বলেন-আগামী মহররম মাসকে কুর যথাযথ সম্মান করা

এতে তকরির পেশ করেন চান্দগাওঁস্থ নজিরিয়া ফাযিল মাদরাসার সিনিয়র আরবি প্রভাষক আলহাজ্ব মাওলানা সৈয়দ নুর মুহাম্মদ আলকাদেরী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসার আরবি মুদাররিস হযরত মাওলানা হাফেজ সৈয়দ মুহাম্মদ মুনির উদ্দীন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আব্দুল মান্নান আলকাদেরী, মাওলানা সৈয়দ মুহাম্মদ মাসউদুর রহমান হোসাইন কাদেরী ও মাওলানা রায়হানুল ইসলাম কাদের প্রমুখ।

বক্তাগণ – ইসলামের ৩য় খলিফা, জামেউল কুরআন হযরত ওসমান জিন নুরাঈন রাদিআল্লাহু তাআ’লা আনহু এর চরিত্র, আদর্শ ও ইসলামে তাঁর দানশীলতা ও ত্যাগ অনুসরণের জন্য উপস্থিত মুসল্লীদের প্রতি আহবান জানান। মিলাদ-কিয়াম দোয়া-মুনাজাত শেষে মুসল্লীগণ তাবারুক গ্রহন করেন।

পরিশেষে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশসহ বিশ্বের সমগ্র মুসলমানদের কল্যাণ ও মুক্তি কামনায় দোয়া-মুনাজাত পরিচালনা করেন অধ্যক্ষ আল্লামা মুফতি সৈয়্যদ মুহাম্মদ অছিয়র রহমান আল-কাদেরী (মু,জি,আ)।

 

খবরটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
কপিরাইট © ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট